মোটরসাইকেল

শার্শায় দুই মোটরসাইকেলে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

শার্শায় দুই মোটরসাইকেলে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

শার্শায় দুটি মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শার্শার বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সামনে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। 

বাবার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

বাবার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বাবার সঙ্গে নতুন মোটরসাইকেলে চড়ে ঘুরতে বেরিয়ে ট্রাকের চাপায় পহেলা বড়ুয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই চাচাতো ভাই গুরুতর আহত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাচাড়িপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, বাস জব্দ

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, বাস জব্দ

​জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের মুখোমুখি ধাক্কায় আকাশ হোসেন  (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের জয়পুরহাট–হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী তরুণ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

দাগনভূঞায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী নিহত

দাগনভূঞায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী নিহত

ফেনীর দাগনভূঞায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জোবায়দা আক্তার (৩০) নামে ব্র্যাকের এক ক্রেডিট অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মনিরুজ্জামান আহত হয়েছেন।

মাদারীপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

মাদারীপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

মাদারীপুর সদর উপজেলার জালালপুর গ্রামের বাশতলা এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। শুক্রবার রাত সাতটার দিকে এই ঘটনা ঘটে।