রাশিয়া

রাশিয়ার ওত্রাদার এনএনইতে ৫.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

রাশিয়ার ওত্রাদার এনএনইতে ৫.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

রাশিয়ার ওত্রাদা থেকে ৭১ কিলোমিটার দূরে এনএনইতে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।সোমবার (৯ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৫টা ৯মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

রাশিয়ার বন্ধু দেশের তালিকায় বাংলাদেশ

রাশিয়ার বন্ধু দেশের তালিকায় বাংলাদেশ

৩০টিরও বেশি বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশ, ব্যাংক এবং ব্রোকারের একটি তালিকা অনুমোদন করেছে রাশিয়া সরকার। যাদেরকে রাশিয়ান মুদ্রা বাজারের পাশাপাশি ডেরিভেটিভস বাজারে বাণিজ্য করার অনুমতি দেওয়া হবে। এ তালিকায় নাম রয়েছে বাংলাদেশের।

পুতিনের অনুমোদনে ইসলামী ব্যাংকিং চালু করেছে রাশিয়া

পুতিনের অনুমোদনে ইসলামী ব্যাংকিং চালু করেছে রাশিয়া

রাশিয়ার দুই থেকে আড়াই কোটি মুসলিম জনসংখ্যার কথা মাথায় রেখে দেশটিতে ইসলামী ব্যাংকিং চালু করার একটি আইনে সই করেছেন দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। 

রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে বিস্ফোরণ, নিহত ৬

রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে বিস্ফোরণ, নিহত ৬

রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে পৃথক বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন বলে নিশ্চিত করেছে স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক নেতা ডেনিস পুশিলিন।

৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

রাশিয়ার কালুগা অঞ্চলে ইউক্রেনের ছোড়া ৭টি চালকবিহীন ড্রোন ভূপাতিত করেছে মস্কো। বৃহস্পতিবার ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম মস্কো টাইমস। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

নাইজার অভ্যুত্থান নিয়ে রাশিয়াকে দায়ী করলো ইউক্রেন

নাইজার অভ্যুত্থান নিয়ে রাশিয়াকে দায়ী করলো ইউক্রেন

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে চলমান অভ্যুত্থানের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক এ দাবি করেন।

ইউক্রেনের ২৮টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

ইউক্রেনের ২৮টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় রাতভর মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার সকালে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু এমনটা দাবি করে জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের অন্তত ২৮টি ইউএভি প্রতিহত করেছে।