ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত রাশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক প্রসারিত করবে এবং মস্কো থেকে তেল কেনা চালিয়ে যাবে। মস্কো থেকে ছাড়যুক্ত অপরিশোধিত তেলের আমদানি এই সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে, সেরকম ইংগিত দেন তিনি।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
রাশিয়া
সম্প্রতি ইউক্রেনীয় কিছু অঞ্চল রাশিয়ায় সংযুক্তকরণ এবং এর জেরে উত্তেজনা ছড়ালেও কূটনীতির দরজা খোলা রাখা উচিত বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন।মঙ্গলবার রাতে যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক আলোচনায় তিনি এ কথা বলেন।
ইউক্রেনে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে শিল্পোন্নত জি-সেভেন দেশগুলো বলেছে, যতদিন দরকার, ততদিন তারা ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে।জরুরি একটি ভার্চুয়াল বৈঠকে তারা বলেছে, ইউক্রেনের জন্য তারা সামরিক, কূটনৈতিক আর মানবিক সহায়তা দিয়ে যাবে।
ক্রাইমিয়ার সাথে রাশিয়ার সংযোগকারী সেতুতে বিস্ফোরণের ঘটনার পর ইউক্রেনজুড়ে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। কিয়েভসহ বড় শহরে গত দু’দিনে প্রায় এক শ‘ ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ রেল ও সড়ক সংযোগ সেতুটি বিস্ফোরণের ফলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা রোববার পরিদর্শনে যাবে রুশ ডুবুরিরা। শনিবার সেতুতে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ষাট বছরের মধ্যে বিশ্ব এবার পারমাণবিক যুদ্ধের সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করার চূড়ান্ত কাগজে স্বাক্ষর করেছেন।
বালটিক সাগরের নিচ দিয়ে নির্মিত নর্ড স্ট্রিম ওয়ান এবং নর্ড সিট্রম টু গ্যাস পাইপলাইনে যে লিকেজ সৃষ্টি হয়েছে তাতে মস্কো উদ্বিগ্ন হয়ে পড়েছে। সোমবার নর্ড স্ট্রিম ওয়ান এবং নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপ লাইনে এই লিকেজ দেখা দেয় তবে কিভাবে লিকেজ সৃষ্টি হয়েছে তা পরিষ্কার নয়।
রুশ কর্মকর্তারা বলছেন, মধ্য রাশিয়ার একটি স্কুলে একজন বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।নিহতদের মধ্যে ইজেভস্ক শহরের প্রায় ১০০০ শিক্ষার্থীর এই স্কুলে সাতটি শিশু রয়েছে।
সামরিক বাহিনীতে বেসামরিক লোকদের যোগ দেয়া এড়াতে হাজার হাজার রুশ নাগরিক দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। এছাড়া সারা রাশিয়ায় এ নিয়ে বিক্ষোভ হয়েছে। রুশ পুলিশ শত শত লোককে গ্রেফতার করেছে