তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মুখোমুখি বৈঠকের পরদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন বৈঠকে এমন বড় কোনো অগ্রগতি হয়নি যা নিয়ে আশাবাদী হওয়া যায়।
রাশিয়া
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধ বন্ধে রাশিয়ার সাথে চলমান আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধি দলকে যে কোনো প্রকার খাওয়া বা পান করায় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে।মঙ্গলবার ইস্তাম্বুলে দোলমাবাহচে প্রাসাদে স্থানীয় সময় সকাল ১০টায় এই আলোচনা শুরু হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে জানিয়েছে যে ইউক্রেনে যুদ্ধ চলতে থাকায় সেখানে খাদ্য দুর্লভ হয়ে পড়ছে। এর ফলে মানুষজনকে খাদ্যের সন্ধানে চরম পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে।
যেসব দেশ রুশ মুদ্রা রুবলের বিনিময়ে রাশিয়ার গ্যাস কিনতে রাজি আছে, কেবল তাদের কাছেই গ্যাস বিক্রি করবে দেশটির সরকার। কোনো দেশ এই শর্ত মানতে না চাইলে ওই দেশের কাছে গ্যাস বিক্রি করা হবে না।
রাশিয়াতে শাসক পরিবর্তনের কৌশল নেই বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের ব্যাখায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়াতে শাসক পরিবর্তনের কোনো কৌশল হাতে নেয়নি যুক্তরাষ্ট্র।
ইউক্রেন শুক্রবার বলেছে, মস্কোর সাথে তাদের আলোচনা ‘অত্যন্ত জটিল’ ছিল। এ ক্ষেত্রে রাশিয়ার আগ্রাসন এক মাসেরও বেশি সময়ে গড়ালেও কিয়েভ তাদের বিভিন্ন দাবি থেকে সরে না আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
পশ্চিমা কর্মকর্তারা, ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত নিহত সাতজন জেনারেলের নাম প্রকাশ করেছে এবং এই যুদ্ধে একজন জেনারেলকে বরখাস্ত করার কথা জানিয়েছে।
ইউক্রেনে অবস্থিত জাতিসঙ্ঘের মানবাধিকার পর্যবেক্ষকরা, বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোর উপর রাশিয়ার নির্বিচার হামলা এবং বিস্ফোরক অস্ত্রের ব্যবহারকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সম্ভাব্য লঙ্ঘন হিসেবে উল্লেখ করছেন।
ইউক্রেন যুদ্ধের বিষয়ে ব্রাসেলসে নেটো এবং জি-সেভেন দেশগুলোর চলমান বৈঠকের মধ্যেই, বৃহস্পতিবার বাইডেন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে নতুন দফায় আরো নিষেধাজ্ঞার ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার ৩২৮ জন আইন প্রণেতা এবং বেশ কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রয়েছে।