চীনের কাছে কোনো ধরনের সামরিক সহায়তা চায়নি রাশিয়া। ইউক্রেনে লক্ষ্য যথাসময়ে ও সম্পূর্ণরূপে অর্জনে রাশিয়ার পর্যাপ্ত সামরিক ক্ষমতা রয়েছে।
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
- দিনাজপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড উদ্বোধন
- * * * *
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
- * * * *
- ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস
- * * * *
রাশিয়া
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সাই অ্যারেস্টভিচ বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে রাশিয়ার বোমা বর্ষণে দুই হাজার পাঁচ শ’র বেশি লোক নিহত হয়েছে।সোমবার এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান।
শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের মধ্যে নতুন করে বৈঠক হচ্ছে সোমবার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি ও শান্তি আলোচনায় রুশ প্রতিনিধি দলের সদস্য দিমিত্রি পেসকভ রোববার এক বিবৃতিতে এই তথ্য জানান।
রাশিয়া বলেছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় একটি সেনা প্রশিক্ষণ শিবিরে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৮০ জন বিদেশি ভাড়াটিয়া সেনা নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলায় পোল্যান্ডের সীমান্তবর্তী ইয়াভোরিভ শহরের ওই প্রশিক্ষণ শিবিরে থাকা বিপুল পরিমাণু অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে।
ইউক্রেনের মারিউপোল শহরে রাশিয়ান সেনাদের তীব্র হামলার মধ্যেও মসজিদ অক্ষত রয়েছে। মারিউপোল শহরের এ মসজিদটি তুরস্কের নাগরিকদের অর্থায়নে নির্মিত।
রাশিয়ার হামলায় ইউক্রেনের মারিউপোল শহরে ব্যাপক ধ্বংসজ্ঞের ব্যাপারটি স্যাটালাইটে ধরা পড়েছে। রুশ বাহিনীর তীব্র আক্রমণের কারণে মারিউপোল শহরের মানবাধিকার পরিস্থিতিও বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অংশে গোলাবর্ষণের বিকট শব্দ শোনা গেছে। এ সময় কিয়েভের অনেক স্থানে আগুন জ্বলতে দেখা যায়। শনিবার সকালে সিএনএন সংবাদাতারা জানিয়েছেন, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ নিয়ে ইউক্রেনে মেজর জেনারেল পর্যায়ে তিন রুশ সামরিক কর্মকর্তা নিহত হলেন।
ইউক্রেনে চলমান রাশিয়ার ‘বিশেষ অভিযানের’ দুই সপ্তাহ পেরিয়ে গেছে। পালটা হামলা চালাচ্ছে ইউক্রেনও। এই অবস্থায় শেষ উপায় হিসেবে পুতিন শেষ পর্যন্ত পারমাণবিক যুদ্ধেই জড়াবেন কী না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইউরোপের মানবাধিকার সংস্থা কাউন্সিল অব ইউরোপ থেকে রাশিয়া বের হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানান। খবর বিবিসির।