বড় জয় দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ডকে রুখে দিলো যুক্তরাষ্ট্র। আজ গ্রুপ-বি’র ম্যাচে ইংল্যান্ডের সাথে গোলশূন্য ড্র করে যুক্তরাষ্ট্র। এই ড্র’তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইংল্যান্ড। ২ ম্যাচে ইরানের ৩, যুক্তরাষ্ট্রের ২ ও ওয়েলসের ১ পয়েন্ট আছে। শেষ রাউন্ডের ম্যাচে নিশ্চিত হবে গ্রুপ থেকে শেষ ষোলোর টিকিট পাবে কোন দু’টি দল।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাষ্ট্র
পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পদে নতুন নিয়োগ অনুমোদন করেছেন। এর ফলে সেনাপ্রধান পদে লে. জেনারেল আসেম মুনির ও পরবর্তী জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে লে. শাহির শামশাদ মির্জার নিয়োগ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটল।
যুক্তরাষ্ট্র বুধবার রুশ আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে ৪০ কোটি ডলারের নতুন প্যাকেজ ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলা হয়েছে। মঙ্গলবার রাতে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সুপারশপে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সময় মঙ্গলবার রাতে চেসাপিয়েক শহরের ওয়ালমার্ট সুপারস্টোরে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো কয়েকজন।
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আর তাই এই জয়কে স্মরণীয় করে রাখতে বুধবার (২৩ নভেম্বর) সারা দেশে ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শিব নাথ রায়।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি বলে টেক ব্যাক বাংলাদেশ। তারা বাংলাদেশেকে পেছনে নিয়ে যেতে চাচ্ছে। আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে।
রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৫ জন উপ-ব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) বদলি করা হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কে. ভার্মা আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম সাক্ষাৎ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সৌজন্য ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।