রাষ্ট্র

পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মন্ত্রী পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া রিট খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (২১ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুই জঙ্গি শিগগিরই ধরা পড়বে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুই জঙ্গি শিগগিরই ধরা পড়বে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দীপন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পালিয়ে যাওয়া দুই জঙ্গি শিগগিরই ধরা পড়বে।তিনি বলেন, ‘দীপন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আমরা রেড অ্যালার্ট জারি করেছি। 

ঢাকা সফর বাতিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর

ঢাকা সফর বাতিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফর বাতিল হয়ে গেছে। ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ নভেম্বর তাঁর ঢাকায় আসার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে রাষ্ট্রপতির নির্দেশ

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে রাষ্ট্রপতির নির্দেশ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির  ভাষণে বলেন ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

জার্মানি ও যুক্তরাজ্যে স্বাস্থ্য পরিক্ষা শেষে ঢাকায় রাষ্ট্রপতি

জার্মানি ও যুক্তরাজ্যে স্বাস্থ্য পরিক্ষা শেষে ঢাকায় রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ স্বাস্থ্য পরিক্ষা ও চোখের চিকিৎসায় জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন।বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানম এবং সফরসাথীদেরকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি গত মধ্যরাতে ঢাকার উদ্দেশ্য লন্ডন ত্যাগ করে।

যুক্তরাষ্ট্রে হাউসের নিয়ন্ত্রণ নিলো রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রে হাউসের নিয়ন্ত্রণ নিলো রিপাবলিকানরা

মার্কিন যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ নিয়েছে রিপাবলিকান পার্টি। সামান্য ব্যবধানে তারা এতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

আরো ২ বছর স্বপদে থাকছেন পররাষ্ট্র সচিব

আরো ২ বছর স্বপদে থাকছেন পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনকে চুক্তিতে একই পদে আবারো নিয়োগ দিয়েছে সরকার। অবসরোত্তর ছুটি এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে এ নিয়োগ পেয়েছেন তিনি।

নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়, বিদেশীদের নয় : তুরস্কের রাষ্ট্রদূত

নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়, বিদেশীদের নয় : তুরস্কের রাষ্ট্রদূত

তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা বিদেশীদের কোনো বিষয় নয়, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর নির্ভর করে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীদের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীদের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রের লেখাপড়ার জন্য যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা চলতি বছর রেকর্ড ছাড়িয়েছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০ হাজার ৫৯৭ জন বাংলাদেশী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে। এটি গত শিক্ষাবর্ষের চেয়ে ২৩ দশমিক তিন শতাংশ বেশি এবং এ যাতবকালের সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩ ফুটবলারকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩ ফুটবলারকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার ফুটবল দলের তিন সদস্যকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।