ব্রিটিশ জমানায় চালু হয়েছিল রাষ্ট্রদ্রোহ আইন। স্বাধীনতার ৭৫ বছর পরেও কি আর দরকার রয়েছে এই আইনের? বৃহস্পতিবার প্রশ্ন তুলল ভারতের সুপ্রিম কোর্ট।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাষ্ট্র
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন জলবায়ু বিষয়ক দূত জন কেরিকে বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে মস্কো ও ওয়াশিংটনের একটি অভিন্ন স্বার্থ রয়েছে।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ মানসম্মত প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। একইসাথে রাষ্ট্রপতি বলেছেন, দারিদ্র্যের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে। ১১ জুলাই ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১’ উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় বাংলাদেশসহ চার দেশে রাষ্ট্রদূত মনোনয়নের ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস।
১৯৫২ সালের পহেলা ডিসেম্বর। সেদিন যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকায় একটি খবর প্রকাশিত হয় যা সবাইকে চমকে দিয়েছিল। নিউ ইয়র্ক ডেইলি নিউজ নামের একটি পত্রিকা কিনতে পাঠকরা ভিড় করেছিল স্টলগুলোতে।
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়িজ হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল আমেরিকান ও কলম্বিয়ান নাগরিকদের সমন্বয়ে গঠিত ২৮ জনের একটি টিম। এদের মধ্যে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। বাকি আটজন এখনো পলাতক। হাইতির পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার নাগরিকদের নিয়ে এই 'হিট স্কোয়াড' গঠন করা হয়।
বাংলাদেশ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ৩৫ লাখ টিকা পেতে যাচ্ছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে এই টিকা দেশে আসার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বহুতল ভবন ভেঙে পড়ার দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ১১৭ জন। খবর সিএনএন। বেশ কয়েকদিন আগে মিয়ামিতে সমুদ্রের একেবারে সামনে অবস্থিত ওই বহুতলটি হঠৎ ভেঙে পড়ে। কিন্তু আগুন, ধোঁয়া এবং ভেঙে পড়া বাড়ির বাকি অংশ বিপজ্জনক ভাবে ঝুলে থাকায় উদ্ধারকাজ পুরোদমে চালানো যাচ্ছিল না।
গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে তার বাসায় অনুষ্ঠিত বৈঠকে এ দাবি জানান তারা।
যুক্তরাষ্ট্রে সশস্ত্র সংঘাত বেড়ে গেছে। দেশটির সবচেয়ে বড় উৎসব স্বাধীনতা দিবস উদযাপনের ঘনঘটার মাঝেই কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন গোলাগুলির ঘটনায়। গত ৭২ ঘণ্টায় রক্তাক্ত এই সহিংসতা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে।