বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘকে একটি স্পষ্ট রোডম্যাপ প্রস্তুত করার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১৬ জুন) বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতিসঙ্ঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে তিনি এ অনুরোধ করেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাষ্ট্র
দুই সঙ্গী ও গাড়িচালক সহ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসঙ্ঘকে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বিতাড়িত হওয়া রোহিঙ্গাদের সম্মানের সাথে নিজেদের জন্মভূমিতে ফিরে যেতে জাতিসঙ্ঘকে সহায়তা করার দাবি জানানো হয়।
পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সিলেটের স্থানীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর সোমবার (১৪ জুন) নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি পরিষ্কার করেন তিনি।ফেসবুকে পররাষ্ট্রমন্ত্রী লিখেন, 'মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক। আমি এবং মান্নান সুখে দুঃখে সব সময়ই ছিলাম এবং আছি, ভবিষ্যতেও আমৃত্যু থাকব বলেই আশা করি।’
ভারতে গণতন্ত্র সুরক্ষার প্রশ্নে ফের বড় ধাক্কা খেল নরেন্দ্র মোদি সরকার। আর সেই ধাক্কাটি এলো আমেরিকা থেকে। মার্কিন পররাষ্ট্র দফতরের কার্যকরী সহকারি সচিব ডিন থম্পসনের মন্তব্য- ভারত হলো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, সরকার শিশুশ্রম নিরসনে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে অঙ্গীকারবদ্ধ।
ভারতের মহারাষ্ট্রে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অনেকে। সোমবার মহারাষ্ট্রের পুনেতে স্যানিটাইজার উৎপাদনকারী ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। কর্মকর্তারা বলছেন, স্থানীয় দমকল বাহিনীর একটি বড় দল আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের একটি প্ল্যান্টে সোমবার দুপুরের দিকে আগুন লাগে
বঙ্গবন্ধু চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এখন এটি গেজেট আকারে প্রকাশিত হবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, চীনেই জন্ম করোনাভাইরাসের। ব্রিটেনের এক দল গবেষকও দিন কয়েক আগে সেই দাবিই তুলেছেন। তার পরই ফের শুরু হয়েছে জল্পনা। এবার আমেরিকার সংক্রামক ব্যধি বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি ফের আঙুল তুললেন চীনের দিকে। বললেন, ২০১৯ সালে ইউহানের ল্যাবে যে কর্মীরা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের রিপোর্ট দেখাতে হবে চীনকে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কমপক্ষে দু'বছরের জন্য নিষিদ্ধ করেছে ফেসবুক। চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল সহিংসতার প্রেক্ষাপটে ফেসবুকের সব প্ল্যাটফর্ম থেকে অনির্দিষ্টকালের জন্য সাময়িক সাসপেন্ড হয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচন পর্বে তার উস্কানিমূলক মন্তব্যের জেরেই অ্যাকাউন্ট সাময়িক সাসপেন্ড করা হয়েছিল। এবার দু'বছরের নিষেধাজ্ঞা তাই ৭ জানুয়ারি থেকে কার্যকর হবে।