ইউক্রেনে রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগরীয় নৌবহরের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। রোববার রাশিয়ার সেভাস্তোপল সমুদ্রবন্দরের গভর্নর ওই রুশ কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
রুশ
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাসটিরিস্কি বলেছেন, ইউক্রেনের সর্বত্র রুশ গোয়েন্দা ও সৈন্যদল ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের আর কোথাও নিরাপদ জায়গা নেই।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ‘চ্যানেল ওয়ান'-এর লাইভ অনুষ্ঠান চলাকালে একটি প্ল্যাকার্ড হাতে হঠাৎই পর্দায় হাজির হন রুশ নারী মারিনা ওভিসসাইয়েনিকোভা৷ প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘‘যুদ্ধ থামান৷ তাদের অপপ্রচার বিশ্বাস করবেন না৷ তারা আমাদের মিথ্যা বলছে৷''
ইউক্রেনে চলমান যুদ্ধে ৪র্থ এক জেনারেলকে হারালো রাশিয়ার সামরিক বাহিনী।মঙ্গলবার মেজর জেনারেল ওলেগ মিতইয়ায়েভ নামের ওই রুশ সেনাকর্মকর্তা মারিউপোলে ইউক্রেনীয় বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ হারান বলে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রাণকেন্দ্রে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিয়েভে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী। এছাড়া রুশ হামলা থেকে সাধারণ নাগরিকদের বাঁচাতে তাদের সরিয়ে নেয়ার কথাও জানিয়েছে ই্উক্রেনীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
পোল্যান্ড সীমান্তে ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে রুশ হামলার নিন্দা করে কালো দিবস ঘোষণা করেছেন ভলোদিমির জেলেনস্কি। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
রাশিয়া বলেছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় একটি সেনা প্রশিক্ষণ শিবিরে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৮০ জন বিদেশি ভাড়াটিয়া সেনা নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলায় পোল্যান্ডের সীমান্তবর্তী ইয়াভোরিভ শহরের ওই প্রশিক্ষণ শিবিরে থাকা বিপুল পরিমাণু অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে।
এই প্রতিযোগিতার প্রথম পর্বে অন্তত ৪০ জন রুশ সুন্দরী সৈনিক অংশ নেন। যাদের মধ্যে রুশ মিসাইল স্ট্র্যাটেজিক ফোর্সের সদস্যও আছেন।
ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ নিয়ে ইউক্রেনে মেজর জেনারেল পর্যায়ে তিন রুশ সামরিক কর্মকর্তা নিহত হলেন।