ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা চালানোর পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেছে ইউক্রেন। এরপর বৃহস্পতিবার নয়াদিল্লি সব পক্ষকে সংযত থাকার পরামর্শ দিয়েছে।
রুশ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় দ্রুতই এর নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। ফ্রান্স, জার্মানী ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, পুতিনের এ পদক্ষেপ মিনস্ক শান্তি চুক্তির স্পষ্ট লংঘন।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহী সেনাদের গোলাবর্ষণ বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বেড়েছে। রুশপন্থী বিদ্রোহীদের এ ধরনের হামলার মাধ্যমে রাশিয়ার আক্রমণের প্রেক্ষাপট সৃষ্টি করা হচ্ছে।
এখনো ইউক্রেনে রুশ হামলা সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে আসার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ইউক্রেন সীমান্ত থেকে রুশ বাহিনীর কিছু অংশের প্রত্যাহারের খবরের সত্যতা যাচাই করা যায়নি বলেও তিনি জানিয়েছেন।
দক্ষিণ থেকে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ক্রাইমিয়া ভূখণ্ড, পূর্ব দিকে রাশিয়ার সাথে ইউক্রেনের সীমান্ত ও উত্তরে রুশ মিত্র বেলারুশে সৈন্য সমাবেশ করেছে রাশিয়ার সামরিক বাহিনী।
পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে বিতর্ক ও শঙ্কার মধ্যেই দুই দেশের প্রতিবেশী বেলারুশের সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়া শুরু করেছে রুশ সামরিক বাহিনী।
পাবনা প্রতিনিধি: দু’দিনের ব্যবধানে আবারে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দু’রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার মার গেলেন বিদ্যুৎকেন্দ্রে কর্মরত চুকিন পাভেল (৫৯) ও টলমাচেফ ভায়াচেস্লাভ (৫০) নামের এ দু’রুশ নাগরিকের মৃত্যু হলো।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের সংকট সমাধানে যুক্তরাষ্ট্র কূটনৈতিক উপায় খুঁজছে। তবে একইসঙ্গে তিনি রাশিয়াকে সতর্ক করে বলেন, যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত রয়েছি।
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই রুশ নাগরিক মারা গেছেন।তারা হলেন-শাকিরভ মাকসিম (৩৯) ও বারচেনকো আলেক্সেই (৩৪)।
রুশ সৈন্যরা যেকোনো সময়ে আক্রমণের উদ্দেশ্যে ইউক্রেনের ভেতরে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন।