বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের মেজ বোন মমতাজ বেগম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
র
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে গোদাগাড়ীতে সাধারণ শ্রমিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ব্যাপক প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা।
সারাদেশে চলমান ডেঙ্গুর প্রকোপ রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গোপালগঞ্জ মেডিকেল কলেজে (জিজিএমসি) অনুষ্ঠিত হয়েছে ‘তৃতীয় বার্ষিক সীরাহ কনফারেন্স-২০২৬’।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার।
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মাদক উন্নয়নের প্রধান অন্তরায়।
ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
দুবাইয়ে বাংলাদেশির দোকান থেকে চুরি হওয়া ৯৬ লাখ ৩২ হাজার টাকা আত্মসাতের ঘটনায় ৪ লাখ ৪০ হাজার টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম।
কেউ জমিজমা বিক্রি করেছেন, কেউবা ধারদেনা করে পণ্য কিনে গুদামে তুলেছিলেন। তাদের আশা ছিল, ব্যবসার লাভে ঋণ শোধ হবে, ফিরবে সংসারের সচ্ছলতা।
কিন্তু এক ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়েছে তাদের পুঁজি, স্বপ্ন আর ঘুরে দাঁড়ানোর সম্বল। এখন গুদামভর্তি পণ্যের বদলে পড়ে আছে পোড়া টিন, ছাই আর ধ্বংসস্তূপ। মাথার ওপর ঋণের বোঝা নিয়ে কিভাবে নতুন করে শুরু করবেন, তা ভেবে দিশাহারা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদ নগর বরুণা মাদ্রারাসার শিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামান জসিম তালুকদার নিখোঁজের একদিন পর মারা গেছেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, দুষ্কৃতকারীরা তাকে কোনো চেতনানাশক খাইয়ে ভৈরব-আশুগঞ্জ সেতুর নিচে ফেলে রেখে যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শনিবার (২৪ অক্টোবর) ভৈরবের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।