র

নাজিরা বাজারে জুতার কারখানায় আগুন

নাজিরা বাজারে জুতার কারখানায় আগুন

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে দশ তলা ভবনের দোতলায় জুতার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে আলুর বাজার ছোট মসজিদের পাশে আগুন লাগার ঘটনা ঘটে।

অভিনয় জগতে পা রাখছেন সানিয়া মির্জা

অভিনয় জগতে পা রাখছেন সানিয়া মির্জা

ক্রিড়া জগৎ থেকে বিনোদন জগতে প্রবেশ করার ঘটনা নতুন নয়। এতদিন পরে সেই তালিকায় সংযুক্ত হতে চলেছে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার নাম। ওয়েব সিরিজের মাধ্যমে ক্যামেরার সামনে আসতে চলেছেন তিনি। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

হোম আইসোলেশনে সালমান পরিবার

হোম আইসোলেশনে সালমান পরিবার

সালমান খানের গাড়ি চালকসহ বাড়ির আরও দুই কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। যার ফলে নিয়ম মেনে অভিনেতা সহ তাঁর পরিবারের বাকি সদস্যরাও সংক্রমণ আটকানোর জন্য আগামী ১৪ দিন হোম কোয়রান্টিনে থাকবেন। আক্রান্ত কর্মচারীরা মুম্বইয়ের একটি হাসপাতালে এখন চিকিৎসাধীন।

আফগানিস্তানে অস্ট্রেলিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে

আফগানিস্তানে অস্ট্রেলিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে

আফগান যুদ্ধে ৩৯ নিরপরাধ ব্যক্তিকে অবৈধভাবে হত্যা করেছে অস্ট্রেলিয়ার এলিট ফোর্সের সদস্যরা। অকাট্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ প্রতিক্ষীত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর কর্মকাণ্ড নিয়ে দীর্ঘ চার বছর অনুসন্ধান শেষে প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ)। 

মিরপুরে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ জন গ্রেফতার

মিরপুরে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ জন গ্রেফতার

রাজধানীর মিরপুরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- রায়হান, ইমন, আবু সাইদ, আলামিন, জয় মিয়া ও ইমরান।

করোনায় বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

করোনায় বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূরে আলম তপনের (২৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।