করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার দুলুর করোনা পরিক্ষা করালে ফলফল পতিটিভ আসে। পরে রাতে তাকে রংপুর থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় এনে আজ সকাল ৯ টার দিকে ঢাকার আলী আজগর হাসপাতালে ভর্তি করা হয়।
- ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক
- * * * *
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
র
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করা হবে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহারের আদালত আসামি মজনুর বিরুদ্ধে বেলা আড়াইটার দিকে এই রায় ঘোষণা করবেন।
যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, "আন্তর্জাতিক সমঝোতার রীতি নীতি ভেঙে পড়ছে।" তিনি আমেরিকার ভাবমূর্তি পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন এবং বলেছেন যে সেই কাজটা তিনি খুব দ্রুতই করবেন। "নষ্ট করার মতো সময় নেই," এবছরের শুরুর দিকে পররাষ্ট্র নীতি বিষয়ক এক সাময়িকীতে একথা লিখেছেন জো বাইডেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই একটি ট্রলি উল্টে খাদে পড়ে সাতজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার বারিক বাজার আঞ্চলিক সড়কের গাজীপুরের ভাঙাশাকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন শেখ হাসিনা। বুধবার (১৮ নভেম্বর) রাতে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির হাতে পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর করেন।
আর মাত্র ৯ বছর বাকী। তার পরেই বৃটেনের রাস্তা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ হতে চলেছে পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ি। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভা ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিক ভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছেন জনসন।
সালমান খানের সুপারহিট ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’ মনে পড়ে? ২০১৫ সালের সেই ছবির কাহিনির মূলে ছিল ছোট্ট মুন্নি। পাকিস্তান থেকে এসে যে হারিয়ে গিয়েছিল ভারতে। তারপর তাকে ঘিরেই এগিয়েছিল ছবির কাহিনির ইতিবৃত্ত। সেই ‘মুন্নি’ তথা হর্ষালি মালহোত্রা এই পাঁচ বছরে অনেকটাই বড় হয়ে গেছে। দেখলে সত্যিই চেনা কঠিন।
ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।
১৭ বছরের বর্ণময় ক্লাব ফুটবলে ইতি টানলেন আর্জেন্টাইন এবং বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেভিয়ার ম্যাস্চেরানো। রবিবার আর্জেন্টিনা প্রিমিয়র ডিভিশন লিগে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে এস্তাদিয়ান্তেসের বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলেন তিনি। ওই ম্যাচে শেষে অবসরের ঘোষণা করেন।
আজারবাইজানে সেনা মোতায়েনের প্রস্তাব অনুমোদন দিয়েছে তুরস্কের সংসদ। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য সেদেশে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।