রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হচ্ছে। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রুট পরিবর্তন করে ফরিদপুর জেলার ভাঙ্গা পর্যন্ত যাতায়াত করবে।
র
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বার্সেলোনা এবং জুভেন্টাস পড়েছে একই গ্রুপ। মেসি-রোনালদো ভক্তদের কাছে এটা মেঘ না চাইতে জলের মতো। কিন্তু কাঙ্খিত সেই মেসি-রোনালদো দ্বৈরথ দেখা যায়নি প্রথম লেগে। কারণ করোনার কারণে খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো।
কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও কুষ্টিয়া ল' কলেজের প্রিন্সিপাল এডভোকেট আমিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ।
যশোরে চুড়ামনকাটির কাঠ ব্যবসায়ী মোস্তফা হত্যায় ২ জন আসামী গ্রেফতার ,হত্যাকাজে ব্যবহৃত চাকু,মটরসাইকেল জব্দ,ভিকটিমের মোবাইল উদ্ধার।
ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র ক্রিস্টিয়া এস্ত্রোজি। আরেকজনের অবস্থা গুরুতর। মেয়র একে সন্ত্রাসী হামলা মনে করছেন।
মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের বিধান করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বাংলাদেশে ক্রমবর্ধমান চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার মধ্যে দেশটির সাথে উন্নত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৫ জন মারা গেছেন।
খুলনার বটিয়াঘাটা উপজেলার ভ্যানচালক রাশেদুল ইসলাম গাজী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
পাবনা প্রতিনিধি : পাবনায় স্বাস্থ্য মহাপরিচালকের সকল কর্মসূচি বয়কট করেছে স্থানীয় সাংবাদিকরা। এ ছাড়া পাবনার মানসিক ভারসাম্যহীন সিভিল সার্জন মেহেদী ইকবালকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবী করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিার (২৯ অক্টোবর) সকালে স্বাস্থ্য মহাপরিচালকের উপস্থিতিতে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।