করোনাভাইরাসের কারণে নতুন নিরাপত্তামূলক আইন পাশ হলো চীনে। এই আইন অনুযায়ী দেশের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের সংক্রমক অসুখের প্রাদুর্ভাব ঘটলে বা সংক্রমণের আশঙ্কা দেখা দিলে যে কোনো নাগরিক তা রিপোর্ট করতে পারবে প্রশাসনের কাছে। তথ্য ভুল হলেও সেই ব্যক্তি বা সংস্থাকে শাস্তি দেয়া হবে না।
র
বাগেরহাটের মোংলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১২ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ নূরে আলম এই রায় ঘোষণা করেন।
আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে চলমান নাগার্নো-কারাবাখ যুদ্ধে আরো ৩৭ আর্মেনিয়ান সৈন্য নিহত হয়েছেন। এর ফলে সর্বমোট মৃতের সংখ্যা ৭১০ ছাড়ালো।
জয়পুরহাটে চার মেয়ে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার মুজাহিদপুর গ্রামে মুজাহিদপুর নুরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
বৈশ্বিক মহামারি করোভাইরাসে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ দিন পার করেছে ইতালি। আবারও সেই দুর্দিনের আতঙ্ক ফিরে এসেছে দেশটিতে। করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে সেখানে।
মৌসুমী বায়ুর প্রভাবে আজ দেশের ১১টি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদনদীর পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ক্যাথলিক খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ পীঠস্থান ভ্যাটিকানেও হানা দিলো করোনা ভাইরাস। ভ্যাটিকান হল খ্রিস্টানদের শীর্ষ ধর্মগুরু পোপের কার্যালয়
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় চ্যানেল অতিক্রম করতে গিয়ে লঞ্চ আটকে যাচ্ছে ডুবোচরে। এ কারণে লঞ্চ মালিক ও চালকেরা লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
চতুর্থ আরব দেশ হিসেবে বাহরাইন আনুষ্ঠানিকভাবে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাহরাইনের রাজধানী মানামায় রোববার এই চুক্তিটি সই হয়।
রাজধানীতে বিদ্যুতের খুঁটির সাথে মোটরসাইকেলরে ধাক্কা লেগে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৭ টার দিকে ডেমরার কোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।