নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামের যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পেছনে একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
র
স্প্যানিশ লা লিগায় ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র লাল কার্ড দেখায় ১০ জনের দল নিয়েই অনেকটা সময় খেলতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। তারপরও বার্নাব্যুতে ১৯ বছর বয়সী আইভোরিয়ান উইঙ্গার ইয়ান দিওমানদের একমাত্র গোলে ভিয়ারিয়ালকে হারিয়েছে লস ব্লাঙ্কোরা।
জরুরি মেরামত ও সংরক্ষণ এবং গাছের শাখা-প্রশাখা কাটার জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আজ রবিবার (১১ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—
সিলেট-ভোলাগঞ্জ সড়কে সাদাপাথর পরিবহনের একটি বাসের চাপায় ইজিবাইকে থাকা মা ও তার ৯ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরো তিনজন আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সিলেট সদর উপজেলার কাকুয়ারপার এলাকায় কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা স্থগিতে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
কখনো কখনো অপেক্ষার প্রহর দীর্ঘ হয় না, সুযোগ এলেই তার সদ্ব্যবহার করতে হয়। অ্যান্থনি গর্ডন যেন সেটিই করে দেখালেন। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের জার্সিতে ধারাবাহিকভাবে গোল করার পর সেই ছন্দ নিয়েই ফিরেছিলেন বার্সেলোনায়। ক্লাবের হয়ে মাঠে নেমে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হলো মাত্র ৭৮ সেকেন্ড! মনে হলো, এত দিনের গোলখরা কাটিয়ে এবার যেন সব হিসাব একসঙ্গেই চুকিয়ে দিতে নেমেছেন এই ইংলিশ ফরোয়ার্ড।
পঞ্চগড় সদরের নতুন বস্তি এলাকায় অবস্থিত মিনাল বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে শিক্ষার্থীশূন্য। কাগজ কলমে ১৫ জন শিক্ষক থাকলেও প্রতিষ্ঠানে আসেন না কেউ। শুধু অধ্যক্ষ মাঝেমধ্যে প্রতিষ্ঠানে আসেন। গত পাঁচ বছর ধরে চলছে এ অবস্থা।
সিলেট অঞ্চলে উৎপাদিত অনেক কৃষিপণ্য রপ্তানির অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু যথা যথা সংরক্ষণ ও প্যাকেজিংয়ের পর্যাপ্ত সুবিধার অভাবে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বাংলাদেশ বঞ্চিত রয়েছে। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে না। অথচ সিলেটে উৎপাদিত গোয়ালগাদ্দা শিম, জারা লেবু ও নাগা মরিচ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। হাওরের দেশি মাছও যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে।
প্রতিষ্ঠানের অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা আত্মসাতের অভিযোগে প্রীয়ন্তী সরকার চিত্রা (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নেদারল্যান্ডসভিত্তিক একটি ওয়েবসাইট নকল করে সংঘবদ্ধ চক্রটি প্রতারণার ফাঁদ তৈরি করেছিল বলে জানিয়েছে সংস্থাটি। গত ৮ অক্টোবর রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।