মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। অভিযোগ রয়েছে, প্রায়ই রাতের বেলায় অ্যাম্বুলেন্সে করে ছাগল পরিবহন করা হয়।
র
কক্সবাজার শহরে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কক্সবাজারের কলাতলী প্রধান সড়কের দুপাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও সওজ বিভাগ।
শনিবার (৩ অক্টোবর) বিকেলের অভিযানে বাস কাউন্টার, হোটেল-রেস্তোরাঁ, দোকানসহ বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পুলিশি টহল জোরদার করার লক্ষ্যে একটি নতুন টহল গাড়ি উপহার দিয়েছেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
শনিবার (৩ অক্টোবর) ঈশ্বরগঞ্জ থানা পুলিশ প্রশাসনের কাছে গাড়িটি হস্তান্তর করা হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় মৌচাক ইউটার্নে সিফাত পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
মাঝ-আকাশে সহ-পাইলটের ভয়াবহ এবং প্রাণঘাতী আক্রমণের মুখে পড়েও অসীম সাহসিকতা, ঠান্ডা মাথার সিদ্ধান্ত ও বীরত্বের মাধ্যমে যাত্রীদের জীবন রক্ষা করায় ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ‘বিশ্বনায়ক’ হিসেবে আখ্যায়িত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার স্মিত মাচ্ছারকে সরাসরি টেলিফোন করে তার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং এই বীরত্বপূর্ণ কাজের জন্য ইসরায়েল, ভারতসহ পুরো বিশ্বের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কুমিল্লার তিতাসে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে বাগবিতণ্ডার পর তাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। একপর্যায়ে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম ধরমপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।