চুরির অভিযোগে শান্ত মজুমদার নামে এক কিশোরকে বেঁধে মারধর করা হয়। মারধরের সেই ভিডিও শনিবার (৩ অক্টোবর) সন্ধায় ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার ওই কিশোর বয়স ১৭ বছর। আহত কিশোরের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউপির দিঘলদি গ্রামে।
র
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে শাখা ছাত্রদলের অন্য এক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ ৫৫ মালয়েশিয়ান নাগরিকের মধ্যে একজনকে ৩৭ দিন পর জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের কাছে হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে জানা গেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
বয়সের ভারে শরীর নুয়ে পড়েছেন। কুঁচকে গেছে চামড়া, কমেছে দৃষ্টিশক্তি। হাঁটার গতিও আগের মতো নেই। যে বয়সে সন্তানের স্নেহের ছায়ায় নিশ্চিন্তে থাকার কথা, সেই বয়সে মাথায় ৭-৮ কেজি পাপড়ের গামলা তুলে রাস্তায় নামছেন আশির ঊর্ধ্ব আব্দুস সামাদ। এক গলি থেকে আরেক গলিতে ঘুরে ঘুরে বিক্রি করছেন পাপড়। প্রতি পিস ১০ টাকা। দিন শেষে যা আয় হয়, তা দিয়েই জোটে তার খাবার।
অজু মানে হলো পবিত্রতা অর্জন। নামাজ পড়ার জন্য অজু আবশ্যক। অজু ছাড়া নামাজ হয় না। কোরআন স্পর্শ করার জন্য অজু শর্ত। অজুর মাধ্যমে আল্লাহ
ওজন কমলে শরীরের চর্বি আসলে কোথায় যায়? ঘাম হয়ে ঝরে পড়ে, নাকি মলমূত্রের সঙ্গে বেরিয়ে যায়। এ প্রশ্নের উত্তর অনেকেরই অজানা।
জ্যেষ্ঠ ব্যাংকার মোহাম্মদ আবু জাফর ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ২০ সেপ্টেম্বর তিনি নতুন দায়িত্বে যোগ দেন।
দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবার প্রসারের পাশাপাশি ইন্টারনেট গ্রাহকদের সুবিধা দিতে সেবার মূল্য বা খরচ আরও কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
গাজীপুরের টঙ্গী পাগাড় সোসাইটি মাঠ এলাকায় আজ শনিবার সন্ধ্যায় ঝুটের গুদামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু হয়েছে। ইতোমধ্যে তিনটি শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।