পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কৃষি অনুষদের সেমিনার কক্ষের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ শেষে রাত ১০টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।
শিক্ষক
ফরিদপুরে জাল সনদে নিয়োগ হওয়ায় ১০ বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে। এছাড়া জমা দিতে হবে বেতন বাবদ নেয়া টাকা। তাদের বিরুদ্ধে মামলা করতে মাউশিকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে তিনজন কলেজ ও সাতজন স্কুলের শিক্ষক রয়েছেন।
এমপিওভুক্তির সময় সনদ জালিয়াতি করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি নেওয়া ৬৭৮ শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বেতন-ভাতা বাবদ নেওয়া অর্থ ফেরত ও ফৌজদারি মামলাসহ সাত দফা শাস্তি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৬ হাজার ৫১৩ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ১০ হাজার ৩৭ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ২১৮ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকীতে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গত বছর কুড়িগ্রামের রাজীবপুরে এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা কায়মনে দোয়া করব বঙ্গবন্ধুকে যেন আল্লাহ ‘জাহান্নামে’র ভালো জায়গায় স্থান করে দেয়।’
মাদারীপুরের শিবচর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ থেকে ২২ জন শিক্ষার্থীকে শ্রণিকক্ষে জুতাপেটা করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে।
বরগুনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় প্রাইভেট শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাণ্ডের রায় দিনে আদালত।একই সঙ্গে ২০ হাজার টাকা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেন আদালত
রাজবাড়ীর পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কুমিল্লায় কলেজশিক্ষক সুজন হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে মিজানুর রহমান মুকু (৪৭) নামে এক স্কুলশিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।