সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের একই জেলার মধ্যে আন্তঃ উপজেলা বা থানায় অনলাইনে বদলির আবেদন গ্রহণ আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
শিক্ষক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে অধিদফতর।
মুনজুরুল ইসলাম নাহিদ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (প্রথম ব্যাচ) একাডেমিক কারিকুলামের অংশ ছায়া আদালত কার্যক্রমের উদ্বোধন সম্পন্ন হয়েছে। জাঁকজমক আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।
১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন ও কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। দুই ক্যাটাগরিতে মোট উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫১হাজার ৪৩৬ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের হার ২৪.৮৯ শতাংশ।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একনাগাড়ে ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা যাবে না। ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষকদের ১ মাসের মধ্যে দায়িত্ব ছাড়তে হবে।
ছাত্রী ও তার মাকে যৌন হয়রানির অভিযোগে মো. মামুন (৩১) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত করেছে (সিআইডি)।
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এর আলোকে করা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী প্রাথমিক ইবতেদায়ী স্তরের শিক্ষকদের আরো দক্ষ করতে ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে প্রশিক্ষণের নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের নাম কামাল উদ্দিন। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অসন্তোষ জানিয়ে এ প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রমের পক্ষে মত দিয়েছেন ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা।
নতুন বছরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে প্রায় ৭ হাজার শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।