মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে রাশিদা তালিব আবার জিতেছেন। মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রাশিদা দক্ষিণ-পূর্ব মিশগান এলাকা থেকে পুনঃনির্বাচিত হন।
শি
লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
নিখোঁজের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের শরীর ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার ময়নাতদন্তের রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধে পরস্পর বিরোধী অবস্থান থাকার পরেও মস্কো এবং ওয়াশিংটনের যোগাযোগের চ্যানেল খোলা থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ফয়সাল তারেক শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
গিনির পশ্চিমাঞ্চলে রোববার একটি ট্রাকের সাথে বাসের ধাক্কায় ২৪ জনেরও বেশি নিহত হয়েছে। এদের বেশির ভাগই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাসটি অপর একটি গাড়িকে অতিক্রম করতে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচে অ্যাস্টন ভিলা দলে ছিলেন না ব্রাজিলীয় তারকা ফিলিপে কুতিনিও। ধারণা করা হচ্ছিল, ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন তিনি। রোনালদোদের বিপক্ষে জয়ের পর ভিলা কোচ উনাই এমিরি দিলেন বড় দুঃসংবাদ।
শিক্ষা ব্যবস্থায় গুণগত মান অর্জনের জন্য ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছে সরকার জাতীয় সংসদে মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী একথা বলেন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত এইচএসসি, বি এম টি এর বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় বলা হয়, ২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা -১ নতুন ও পুরাতন সিলেবাসের ( বিষয় কোডঃ ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।
যশোর প্রতিনিধি: সারাদেশের সাথে একযোগে যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।