অবরুদ্ধ গাজায় অক্টোবরে চার হাজার ১৯৬ শিশুর জন্ম হয়েছে। মারা গেছে ২৮৪ শিশু। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
শি
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে সড়ক দুর্ঘটনায় শাওন নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। এসময় ভটভটি চালক শাওনের বাবা সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর গ্রামের শামসুল আলী সামান্য আহত হন।
বয়স মাত্র ২১ দিন। জন্মের পর পেট ফুলে গিয়েছিল। এতে চিন্তায় পড়ে যায় ওই শিশুর পরিবার। টিউমার ভেবে একটি বেসরকারি হাসপাতালে নিয়েছিল শিশুকে। কী হয়েছে জানতে চিকিৎসকরা বাধ্য হন অস্ত্রোপচার করতে। কিন্তু অস্ত্রোপচারের পর যা মিলল, তা দেখে চক্ষু চড়ক গাছ। ২১ দিনের শিশুর পেটে মিলল ৮টি ভ্রূণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বুধবার বলেছেন, তার সরকার দেশের জনগণের দুর্ভোগ লাঘোবের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে, যদিও বিরোধী দলগুলো রাশিয়া-ইউক্রেইনের যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সঙ্কটের সুযোগ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে
চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তাদের পোষ্যদের চিকিৎসা সহায়তা, শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন খাতে আর্থিক অনুদান প্রদানের বিধান রেখে জাতীয় সংসদে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল, ২০২২ উত্থাপন করা হয়েছে।
রাশিয়া বলেছে, দেশটির কৃষ্ণসাগর নৌবহরে হামলা চালানো ড্রোনের ধ্বংসাবশেষ থেকে কানাডায় তৈরি নেভিগেশন ব্যবস্থা উদ্ধার করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী ক্রিমিয়া উপকূলে মোতায়েন ওই নৌবহরে শনিবার যে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে তা সন্ত্রাসী হামলা ছাড়া আর কিছু নয়।
নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেখ ফজলুল হক রোমান নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব দেয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে। সংশ্লিষ্ট বোর্ডগুলো নীতিমালা অনুযায়ী বোর্ড সভায় এ কাজ করবে। এই নীতিমালার আগে এই কাজ করত মন্ত্রণালয়।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের জামতলা এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে এক আইনজীবী ও তার ২ বছরের শিশুকন্যা নিহত হয়েছে। এ সময় গাড়িতে থাকা আইনজীবীর স্ত্রী, বড় মেয়ে ও চালক আহত হয়েছে।