চলতি বছরের প্রথম আট মাসে সারা দেশে ৫৭৪ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। সেই হিসাবে প্রতি মাসে ধর্ষণের শিকার হয়েছে ৭১ শিশু। এ সময়ে ২৮ জেলায় দু’হাজার ৩০১ জন কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হয়। এছাড়াও অপহরণ ও পাচার হয়েছে ১৩৬ জন।
শি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের হাঁটু ভাঙবে না, কোমরও ভাঙবে না। আওয়ামী লীগের জন্ম এই মাটিতে, এই দলের শিকড় অনেক গভীরে।
আজ ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য-‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’।
দিবসটি উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে ৩০ সেপ্টেম্বর কন্যাশিশু দিবস উদযাপনে কর্মসূচি গ্রহণের অনুরোধ জানিয়েছে
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের দখল করে নেওয়া কয়েকটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভূক্তকরণের ঘোষণা দেওয়ার মস্কোর পরিকল্পনার বৃহস্পতিবার নিন্দা জানিয়ে এটিকে ‘একটি চরম উত্তেজনা বৃদ্ধিমূলক কর্মকা-’ হিসেবে অভিহিত করেন যার ‘আধুনিক বিশ্বে কোন স্থান নেই
ঢাকায় ইন্দোনেশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশের মানুষের বহুকালের সম্পর্কে সাম্প্রতিক বছরগুলোতে নতুন নতুন ক্ষেত্র যোগ হয়েছে।
শনিবার থেকে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপের অষ্টম আসর খেলতে বুধবার রাত পর্যন্ত সিলেট পৌঁছেছে অংশগ্রহণকারী ছয় দল। আজ বৃহস্পতিবার আসবে ভারত।
প্যারিসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এবার তিউনিশিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন পিএসজির তারকা স্ট্রাইকার নেইমার।
গত এক সপ্তাহে ৬৬ হাজার রাশিয়ান ইউরোপের বিভিন্ন দেশে ঢুকেছেন বলে ইইউ বর্ডার কন্ট্রোল এজেন্সি জানিয়েছে। এক সপ্তাহে ইউরোপে রাশিয়ান ঢোকার সংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়েছে বলে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংক্রান্ত সংস্থা জানিয়েছে।
বালটিক সাগরের নিচ দিয়ে নির্মিত নর্ড স্ট্রিম ওয়ান এবং নর্ড সিট্রম টু গ্যাস পাইপলাইনে যে লিকেজ সৃষ্টি হয়েছে তাতে মস্কো উদ্বিগ্ন হয়ে পড়েছে। সোমবার নর্ড স্ট্রিম ওয়ান এবং নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপ লাইনে এই লিকেজ দেখা দেয় তবে কিভাবে লিকেজ সৃষ্টি হয়েছে তা পরিষ্কার নয়।
ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে, সেগুলোতে অনুষ্ঠিত গণভোটের ফলাফল ঘোষণা করে রুশ কর্মকর্তারা বলেছেন, এসব এলাকার লোকজন রাশিয়ার সাথে অন্তর্ভুক্তির ব্যাপারে বিপুলভাবে ভোট দিয়েছে। তবে ইউক্রেন ও তার মিত্ররা এই 'গণভোটকে' অবৈধ ও ভুতুরে হিসেবে অভিহিত করেছে।