ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে মস্কোর অন্তর্ভুক্তির বিষয়ে ভোটদান ক্রেমলিনের প্রতিনিধিত্ব শুরুর অংশ হওয়ায় ‘প্রহসনের-গণভোটের’ নিন্দা জানাতে শুক্রবার আহ্বান জানিয়েছেন।
শি
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ায় যোগ দেয়া ভূখণ্ডসহ পুরো রাশিয়াকে রক্ষার জন্য পরমাণু অস্ত্র এবং অন্য কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে।
শিশু সুরক্ষায় একটি সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ এবং তার ব্যয় নির্বাহে সুষ্ঠ ব্যবস্থাপনা ও বাস্তবায়ন প্রয়োজন।শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বৃহস্পতিবার পার্লামেন্ট মেম্বারস্ ক্লাব সভাকক্ষে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের বৈঠকে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার কোনো বিকল্প নেই।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা আগামী ১০ থেকে ১৩ই অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো: কামরুল ইসলাম গণমাধ্যমকে পরীক্ষার সম্ভাব্য এ তারিখের কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল দেশগুলোর সামনে খাদ্য ও জ্বালানি সঙ্কটের পাশাপাশি আর্থিক এবং বাণিজ্যিক চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের আমদানি রোধের পদক্ষেপ ও বৈদেশিক বাণিজ্যে মুদ্রা বৈচিত্র্যকরণ সত্ত্বেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গেছে।
ভয়াবহ বৈরিতার মধ্যেও রাশিয়া ও ইউক্রেন প্রায় ৩০০ বন্দী বিনিময় করেছে। এটিকে একটি অবাক করা পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। সাত মাস আগে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। আর তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্ততায় এই বন্দী বিনিময় ঘটেছে বলে জানা গেছে।
একদিকে যেখানে হিজাব নিয়ে ভারতের কর্নাটক রাজ্যে শিক্ষাক্ষেত্রে তুমুল বিতর্ক চলছে বেশ কয়েক মাস ধরে, সেখানেই রাজ্যটির সরকার সম্প্রতি পাঠ্যক্রমে ভগবদ গীতা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী পহেলা অক্টোবর সিলেটে শুরু হচ্ছে নারীদের এশিয়া কাপ ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া আসন্ন টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। প্রথম দিনের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত ও শ্রীলংকা।