নির্বাচন দেখতে সাতদিনের সফরে রাশিয়া গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার(১৬সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৩৮ নম্বর ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা দেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
শি
আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করবে না রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তালেবানের সরকারকে মেনে নেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মস্কো।
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় কফি ও কাজুবাদাম চাষের বাণিজ্যিক সম্প্রসারণে আগ্রহী চাষিদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাকা। আজ বুধবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগের এমপি দিদারুল আলমের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।
অধিক লোভে পড়ে প্রতারণার শিকার ভূক্তভোগীর মঙ্গলবার দিনভর ওই নারীর বাড়িতে তাকে অবরুদ্ধ করে যখন বিক্ষোভ করছিলেন;তখন খবর পেয়ে পুলিশ তার বাড়ি থেকে আটক করে।
ভারতের পশ্চিমবঙ্গে শিশু ও বাচ্চাদের সাধারণ জ্বর বা খিঁচুনি দিয়ে জ্বর হচ্ছে। প্যারাসিটামলেও জ্বর নামছে না। পেট ব্যথা বা পেট খারাপও হচ্ছে। করোনার কিছু উপসর্গের সঙ্গে এই জ্বরের উপসর্গ মিলে গেলেও, বাচ্চাদের করোনা হয়নি। ডেঙ্গুও নয়।
ইউপি নির্বাচনে বিরোধের জেরে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি সরফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছামাদ আজাদ হত্যায় চারজনের মৃত্যুদণ্ড ও নয়জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।
১২ বছর ও তদূর্ধ্ব বয়সী ছাত্র-ছাত্রীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার সরকারের এই পরিকল্পনার কথা জানান।
অঘোষিত রাশিয়া সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। মঙ্গলবার মস্কোয় তার সঙ্গে সাক্ষাতে সিরিয়ার পুনর্গঠন কাজ ব্যাহত হওয়ার জন্য দেশটিতে বিদেশি সেনা উপস্থিতিকে দায়ী করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত ৬০০ দিনে দেশের বাইরে সফরে বের হননি। বিশেষজ্ঞরা মনে করছেন, তিনি বিদেশ সফরে বের না হওয়ার জেরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে। ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।