তালেবান আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রণ সুদৃঢ় করার চেষ্টা করছে, কিন্তু এর মধ্যেই দাবি উঠছে যে তালেবান বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে তালেবানদের সহায়তা করছে পাকিস্তানী ড্রোন । যদিও এ দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
শি
বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার কোনো শিক্ষককে ছয় মাসের বেশি সময় সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের বেশি বরখাস্ত করে রাখলে ওই আদেশ বাতিল বলে গণ্য হবে।
চার শর্ত মেনে আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজের সঙ্গেই মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমও শুরু হচ্ছে। এরই মধ্যে সব বয়স্ক ও সহজ কোরআন শিক্ষা কেন্দ্র সপ্তাহে প্রতি সোম ও বুধবার খোলা রেখে ক্লাস শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশন থেকে চিঠি পাঠানো হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর নির্দিষ্ট শ্রেণীতে প্রতিদিন দু’টি ক্লাস হবে। এর মধ্যে ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে।
ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুনে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। বুধবার সকালে ব্যানটে প্রদেশের একটি কারাগারে এই আগুন লাগে। সরকারি মুখপাত্র আগুনের কথা স্বীকার করেছেন।
করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ৯টি সতর্কতা দিয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সতর্কতা জানানো হয়।
হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে ফের গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। রবিবার তাকে একটি বিস্ফোরক মামলায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।
আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ প্রদেশ পাঞ্জশির দখলের লড়াইয়ে নিজেদের বিজয় ঘোষণা করেছে তালেবান। অনলাইনে তালেবান একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে যে, তাদের যোদ্ধারা শহরে তালেবানের পতাকা উত্তোলন করছে।
করোনাভাইরাসের তৃতীয় ঢেউ রুখতে বাংলাদেশসহ সাতটি দেশের যাত্রীদের ওপর নজরদারি চালাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।
মাদক মামলায় কারাগারে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সুমন আহমেদ নামের এক শিক্ষার্থীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।