৯ পৌরসভায় মেয়র পদে এবং ৩৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শুক্রবার (৯ জুন) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের যৌথ সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।
সভা
বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা আহ্বান করা হয়েছে। আজ শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় ওই সভা অনুষ্ঠিত হবে।
মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি ভারতের প্রাচীনতম ইসলামী সংস্থা ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী (৩-৪ জুন) বৈঠকে তিনি সভাপতি নির্বাচিত হন। মধ্যপ্রদেশের আম্বেদকর নগরে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি বোর্ডের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) হঠাৎ বাড়ছে প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব। এই প্রবণতা অর্থবছরের শেষে বেশি দেখা যায় বলে মনে করছেন বিশ্লেষকরা।
নতুন মন্ত্রিসভা গঠন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর তার গঠিত মন্ত্রিসভা প্রকাশ্যে এসেছে।
রাজধানী ঢাকার সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানার (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কৃষি অনুষদের সেমিনার কক্ষের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ শেষে রাত ১০টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।
দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা হবে আজ।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ইউ টি কাদের। শুক্রবার কংগ্রেসপন্থি এই বিধায়ক রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচিত হন।
পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (২০ মে) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই নোটিশ দেওয়া হয়েছে।