বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সাথে ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সভা
ত্রিপুরা বিধানসভা নির্বাচন কয়েকদিন আগেই শেষ হয়েছে। সোমবার এক দফাতেই মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন সম্পন্ন হল। তিন রাজ্যেরই ভোটের ফল প্রকাশ হবে আগামী ২ মার্চ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা আহ্বান করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা ডেকেছে বিএনপি। রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এই যৌথসভা অনুষ্ঠিত হবে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ মেট্রিক টন সয়াবিন তেল এবং ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার। এতে খরচ হবে ২৬৫ কোটি ৪০ লাখ ৫৮ হাজার টাকা।
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল বুধবার বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের জন্য জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২২ সালে কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও পরবর্তী করণীয় ঠিক করতে যৌথসভা ডেকেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে প্রধানমন্ত্রীর জনসভাস্থল রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ের মাদরাসা মাঠ।
দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে রাজশাহী সেজেছে নতুন সাজে। নেতাদের ব্যানার-ফেস্টুন ও তোরণে ভরে গেছে পুরো শহর। কর্ণফুলী টানেল এবং নৌকার আদলে সাজানো হয়েছে মঞ্চ। এই জনসভা থেকে আগামী নির্বাচনের জন্য ভোট চাইবেন প্রধানমন্ত্রী।