ইউক্রেন যুদ্ধে নয় হাজার দুই শ’রও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির রাজনৈতিক ও শান্তিস্থাপন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো এ কথা বলেছেন।
সামরিক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জোব ও সুই এলাকায় পৃথক দুটি সামরিক অভিযান চলাকালে দেশটির সেনাবাহিনীর ১২ জন সদস্য নিহত হয়েছেন।
যুদ্ধের কারণে ইউক্রেনে ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। সংস্থাটি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৫০০তম দিনে এই সংখ্যা জানিয়েছে।
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে সামরিক ও জ্বালানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কাশ্মিরের বিরোধপূর্ণ হিমালয় অঞ্চলে ভারতীয় সেনার গুলিতে পাকিস্তানের ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বিশ্বে সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে ২০২২ সালে বিশ্ব সামরিক খাতে ব্যয় করেছে ২.২৪ ট্রিলিয়ন ডলার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) সোমবার তার বার্ষিক সামরিক ব্যয় প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। এ নিয়ে টানা আট বছর ধরে বিশ্বে সামরিক ব্যয় বাড়ল।
ইউক্রেন যুদ্ধের মধ্যেই তুষারঢাকা মেরু সাগরে নতুন করে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।
তাইওয়ান সংকটের মধ্যেই দক্ষিণ চীন সাগরে বিরাট সামরিক মহড়ার আয়োজন করেছে ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্র। প্রায় ১৭ হাজার সেনা এই মহড়ায় যোগ দিচ্ছেন।
জাতিসঙ্ঘ মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেনে বেসামরিক নাগরিকদের নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৮ হাজার ৫০০ -এর কাছাকাছি পৌঁছেছে। বাস্তব সংখ্যা সম্ভবত এর চেয়ে অনেক বেশি।
সিরিয়ায় একটি মারাত্মক স্থল মাইন বিস্ফোরণে রবিবার অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।বার্তা সংস্থা সানা বলেছে যে বিস্ফোরণটি বেসামরিক লোকদের আঘাত করেছে, যারা গ্রামাঞ্চলে ট্রাফল খুঁজতে যাচ্ছিল এবং দক্ষিণ দেইর ইজ-জোর প্রদেশে ইসলামিক স্টেট গোষ্ঠীর পুতে রাখা একটি স্থল মাইনকে এই ঘটনার জন্য দায়ী করেছে। এলাকাটি জঙ্গিদের সাবেক ঘাঁটি।