তাইওয়ানের চারপাশে তিন দিনের সামরিক মহড়া শুরু করার কথা ঘোষণা করেছে চীন। ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইঙ-ওয়েনের সাথে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে বৈঠকের প্রেক্ষাপটে ক্ষুদ্ধ চীন এই ঘোষণা দিলো।
সামরিক
অন্তত ১০ আরোহীকে নিয়ে জাপানের একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের মিয়াকোজিমার কাছে সাগরে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।
সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে বিস্ফোরণে সুপরিচিত রুশ সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন। একটি বিস্ফোরকে থেকে এই বিস্ফোরণ ঘটে বলে সূত্রের উদ্ধৃতি দিয়ে রুশ সংবাদ সংস্থাগুলো খবর প্রকাশ করেছে।
সামরিক জোট গড়ছে না চীন ও রাশিয়া বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ক্রেমলিনে বৈঠকের কয়েক দিন পর রোববার রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ নৌবাহিনীতে ৩৬টি পদে ১৩০ জন বেসামরিক কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার তাদের আকাশ থেকে একটি 'বস্তু'কে গুলি করে ভূপাতিত করেছে। বস্তুটি কানাডা সীমান্তের কাছে আর্কটিক সাগরের হিমশীতল পানিতে পড়েছে।
মার্কিন সামরিক বাহিনী দেশটির আকাশে কয়েক দিন ধরে উড়তে থাকা সন্দেহজনক চীনা গোয়েন্দা বেলুনটি ভূপাতিত করেছে।
ইরানের একটি সামরিক কারখানায় ড্রোন হামলার পেছনে দৃশ্যত ইসরাইল ছিল বলে মার্কিন কর্মকর্তারা মন্তব্য করেছেন।
আর্মেনিয়ার সামরিক বাহিনীর একটি ইউনিটের ব্যারাকে রাতে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৫ সৈন্য প্রাণ হারিয়েছেন ও আরো তিনজনের অবস্থা আশংকাজনক। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ব্রাজিলে সাবেক প্রেসিডেন্টের সমর্থকদের সরকারি ভবনে হামলার পর সাবেক সামরিক পুলিশ কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শীর্ষ সরকারি কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।