নতুন প্রজন্মকে বেশ বুদ্ধিমান মনে করেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বিশেষ করে তার ১৬ বছর বয়সী মেয়ে শোরা সিদ্দিকীর সিনেমা ও অভিনয় সম্পর্কে জানাশোনা দেখে মুগ্ধ এই অভিনেতা।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
সিদ্দিক
প্রধানমন্ত্রীর সহযোগিতায় জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন।
সম্পদ বিবরণীতে অসংগতিপূর্ণ তথ্য দেওয়ায় সাবেক ফার্মাস ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) পরিচালক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা দায়েরে করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গবেষণা ও উদ্ভাবনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছেন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি অধ্যাপক প্রফেসর ড. শফিক সিদ্দিকী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে স্থান পেয়েছেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জয়ী হয়েছেন প্রবীণ রাজনীতিক আবদুল লতিফ সিদ্দিকী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নৌকার প্রার্থী অনুপম শাহজাহান জয়ের কাছে পরাজিত হয়েছেন গামছা প্রতীকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)।
বিদিশা এরশাদের বাবা কবি আবু বকর সিদ্দিক (৯১) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর পৌনে ৬টার দিকে খুলনা মহানগরীর ৫ নম্বর মুন্সিপাড়া ছোট বোনের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ’৭১ সালে সখীপুরের সকল মানুষের সহযোগিতা নিয়ে এখানে যুদ্ধ করেছি। এই এলাাকার সবাই আমার সাথে যুদ্ধ করেছে। তাই এখানে আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির কোনো ভেদাভেদ নাই।’
কৃষক শ্রমিক জনতা লীগ ৩০০ আসনেই নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মতত্ত্ব অনুষদের নতুন ডিন নিযুক্ত হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।