সৌদি

আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে সৌদি আরব

আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে সৌদি আরব

ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো তাদের ধাহরান সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

হুতির ১২ ড্রোন-ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদির

হুতির ১২ ড্রোন-ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদির

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের নিক্ষেপ করা ১১টি ড্রোন ধ্বংস করেছে।

সৌদি আরবের দুই স্থানে হামলায় নিহত ৪, দুই বাংলাদেশিসহ আহত ১০

সৌদি আরবের দুই স্থানে হামলায় নিহত ৪, দুই বাংলাদেশিসহ আহত ১০

রিয়াদের পর এবার সৌদি আরবের পূর্বাঞ্চলে বিমানবন্দর ও তেল স্থাপনা ঘিরে পৃথক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন ভারতীয়সহ চার জন নিহত এবং দুই বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই জন নিহত ও আট জন আহত হন। একই দিন আরামকোর শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে আসা একটি ড্রোন সৌদি প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে আরো দুই জন নিহত এবং দুই জন আহত হন।

দূতাবাসের কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ ওয়াশিংটনের

দূতাবাসের কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ ওয়াশিংটনের

ইয়েমেনের হুতিদের হামলার আশঙ্কায় সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সকল কর্মী ও পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। বুধবার (২১ অক্টোবর) কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।সূত্রটি জানিয়েছে, সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইনে অবস্থানরত দূতাবাসের কর্মীদের পরিবারকেও চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদিতে আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলা, নিহত ২

সৌদিতে আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলা, নিহত ২

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে ঘটা এই হামলায় দুইজন প্রবাসী কর্মী প্রাণ হারিয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

সৌদিতে নিহত নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

সৌদিতে নিহত নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সৌদি থেকে আসতে পারে জ্বালানি তেলের পরবর্তী বড় ধাক্কা

সৌদি থেকে আসতে পারে জ্বালানি তেলের পরবর্তী বড় ধাক্কা

মধ্যপ্রাচ্যে জ্বালানিবাহী জাহাজে একের পর এক হামলা এবং সৌদি আরবের তেল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে।

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার

সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকায় আসছে আগামী শুক্রবার (২৩ অক্টোবর)। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।