সিউলে মন্ত্রী পর্যায়ের পৃথক বৈঠকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দ্রুত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর, বৃহত্তর বিনিয়োগ এবং বর্ধিত প্রশিক্ষণের সুযোগ তৈরির ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
স্থাপন
চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগে দায়ের করা মামলায় নালিশি ভূমি থেকে অবৈধ স্থাপনা অপসারণে প্রশাসনের গৃহীত কার্যক্রম সম্পর্কে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মাদকমুক্ত দেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুম কাঞ্চনে আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নোয়াখালী জেলা শহরের মাইজদী হাসপাতাল সড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও ফুটপাতের স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ফুটপাত নাগরিকদের নিরাপদে পথ চলাচলের জন্য, ফুটপাতে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না।
সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে পুলিশ পদক দেওয়া হয়েছে।
আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশকনিধন কার্যক্রমে মশার ওষুধ, যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম এবং মানহীন কীটনাশক সংগ্রহের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এই অভিযানে সংস্থাটির কর্মকর্তারা ডিএনসিসির ভান্ডার এবং গত বছরের কীটনাশক ক্রয় সংক্রান্ত বিভিন্ন নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে দুটি, সিলেট বিভাগে একটি, চট্টগ্রাম বিভাগে তিনটি, ময়মনসিংহ বিভাগে তিনটি, খুলনা বিভাগে একটি, বরিশাল বিভাগে চারটি এবং রংপুর বিভাগে একটি ঘটনা ঘটে।
গত বছরের ডিসেম্বরে সারাদেশে ২ হাজার ৩৬০টি যানবাহন ও স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় আগুনের ঘটনায় ৪ জন আহত ও ৪ জন নিহত হয় বলে জানিয়েছে "দি লাইফ সেভিং ফোর্স বাহিনী"।