গত জুনে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৫৯টি। নিহত ৫১৬ জন ও আহত ৮১২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ৭৮ ও শিশু ১১৪। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন বুধবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
সড়ক দুর্ঘটনা
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় আজ ইটবোঝাই ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।মঙ্গলবার দুপুর আড়াটায় কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় বাংলাদেশিসহ আহত হয়েছেন অন্তত ১১ জন।
পাবনার সুজানগর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জালাল উদ্দিন মিয়া (৬৫) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিহত হয়েছেন।
যশোরের লেবুতলা ট্রাজেডিতে পরিবারের ৫ সদস্যকে হারিয়ে নির্বাক গৃহকর্তা হেলাল হোসেন। শোকে পাথর হয়ে গেছে পরিবারের অন্য সদস্যরাও। অনেকে হারিয়ে ফেলেছেন কান্নার শক্তি।
এবার কোরবানির ঈদের ছুটিতে দেশের সড়ক-মহাসড়কে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় ২৯৯ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫৪৪ জন।
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২জন।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। বৃহস্পতিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে চার জন। বুধবার সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় প্রান্ত ঘোষ (২২) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে।