নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জিহাদ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি আজ সোমবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনায় ফিলিস্তিনের কারামন্ত্রী কাদরি আবু বকর মারা গেছেন। শনিবার অধিকৃত পশ্চিমতীরে নাবলুসে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ওয়াফার বরাদ এ খবর দিয়েছে আল জাজিরা।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসের ধাক্কায় মোছা. ভাসনা (২২) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (০১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতারা হলেন, মোছা. মনি আক্তার (৩৬) মিনারা বেগম (৪০)। শনিবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-সিলেট মহাসড়কে বাসের চাপায় অটোরিকশাচালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজার শেরপুর সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান আকন্দ (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
বগুড়ায় কোরবানির গরুবাহী ভটভটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মোটরসাইকেল দুর্ঘটনায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় দুজন ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। রোববার (২৫ জুন) ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। বুধবার সকালে কারখানায় যাওয়ার পথে ঢাকা বাইপাস সড়কের ভোগড়া মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় ওই নারী ট্রাকের চাপায় নিহত হন।
গাজীপুরে দুই শিশু সন্তানকে সেলুনে নিয়ে চুল কাটাতে গিয়ে দোকানের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের চাপায় সন্তানদের চোখের সামনে তাদের মা নিহত হয়েছেন।