সড়ক

পাইকগাছার সড়কে তাল বীজ ও গাছের চারা রোপন

পাইকগাছার সড়কে তাল বীজ ও গাছের চারা রোপন

খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সড়কে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও তাল বীজ রোপন করা হয়েছে।

 

কল্যাণী ফাউন্ডেশন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এসএমসি ও পিটিএ কমিটির সহযোগিতায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত ঠেকাতে বৃহস্পতিবার দুপুরে কপিলমুনির হাউলি-গোয়ালবাথান ৫ কিলোমিটার সড়কের দুপাশে ৪ হাজার তাল বীজ, ৫'শ নিম ও ২ 'শ কদবেল গাছের চারা রোপণ করা হয়।

সড়কে দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ

সড়কে দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ

ন্যায্যমূল্য না পেয়ে নওগাঁর মান্দায় সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছেন খামারিরা। এ সময় ন্যায্যমূল্য ও দুধ বিক্রির জায়গা পরিবর্তনেরও দাবি জানান।

বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম সাইদুল রহমান (১৮)। আজ বুধবার বিকলে সাড়ে ৩টায় বিশ্বনাথ বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুল উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামের আফরোজ আলীর ছেলে। 

আগস্টে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪২৬ জনের প্রাণহানি

আগস্টে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪২৬ জনের প্রাণহানি

গেল আগস্ট মাসে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪২৬ জন নিহত এবং ৭৯৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৮ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে। মোটরসাইলে দুর্ঘটনা মোট দুর্ঘটনার ৩৮.৭৭ শতাংশ, নিহতের ৩৯.৪৩ শতাংশ ও আহতের ১৮.৭৮ শতাংশ।

বাগদাদে সড়ক দুর্ঘটনায় ১৬ পর্যটক নিহত

বাগদাদে সড়ক দুর্ঘটনায় ১৬ পর্যটক নিহত

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে সড়ক দুর্ঘটনায় ১৬ পর্যটক নিহত হয়েছে। তাদের মধ্যে ১৩ জন ইরানি রয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সালাহ উদ্দিন প্রদেশের দুজাইল ও সামারার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা উড়ালসড়কে কোন গাড়ির জন্য কত টাকা টোল

ঢাকা উড়ালসড়কে কোন গাড়ির জন্য কত টাকা টোল

রাজধানীর উত্তরা থেকে ফার্মগেট অংশের যাতায়াতকারীদের ভোগান্তির দিন শেষ হচ্ছে। শনিবার (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর খুলে দেওয়া হবে দেশের প্রথম উড়ালসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে)।

সড়কে প্রাণ হারালেন হাইওয়ে পুলিশ সদস্য

সড়কে প্রাণ হারালেন হাইওয়ে পুলিশ সদস্য

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান ওরফে বিপ্লব (২৪) নামের এক হাইওয়ে পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার আজাদ দরগা নামক স্থানে অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন।