নাটোরের সিংড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুর রহমান ওরফে বিপ্লব (২৪) নামে এক হাইওয়ে পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার আজাদ দরগা নামক স্থানে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
সড়ক
রাজধানীর রামপুরা এলাকায় ট্রাকচাপায় সাগর ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজধানীর ৩০০ ফুট সড়কের সঙ্গে সংযোগ করে দুটি নতুন সড়ক নির্মাণসহ নতুন পুরাতন মিলে মোট ২৫ টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকা।
মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে সড়ক দুর্ঘটনায় ইয়ানুর (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ইয়ানুর একই গ্রামের ভ্যান চালক আব্দুল্লাহর ছেলে।
পাবনার ঈশ্বরদী উপজেলায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক নার্স নিহত ও তার বহনকারী মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। সকাল সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী বিমানবন্দর সড়কের ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জনই মেক্সিকান নাগরিক। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন যাত্রী। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে অনেকে অভিবাসী ছিলেন।
টানা সাড়ে পাঁচ ঘণ্টা নীলক্ষেত মোড় অবরোধ করে রাখার পর জনদুর্ভোগের কথা বিবেচনা করে রাত ১০টার মধ্যে একদফা দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। তবে তারা জানান, আগামীকাল আবারও আন্দোলনে নামবেন।
চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ২ কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওয়াসা থেকে জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আর অঙ্গহানি হলে ৩ লাখ টাকা করে সরকার ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।