ফিলিস্তিনী এলাকা থেকে আগ্নেয় বেলুন পাঠানোর ওজুহাতে ইসরাইল গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারো বিমান হামলা চালিয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী শনিবার এ কথা জানায়।
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
- দিনাজপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড উদ্বোধন
- * * * *
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
- * * * *
- ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস
- * * * *
হামলা
আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন আইনপ্রণেতাকে লক্ষ্য করে হামলায় চার জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার বিমান বন্দরে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়েছে। একজন কর্মকর্তা রোববার এ কথা জানান।
ফ্রান্সের রাজধানী প্যারিসে কিউবার দূতাবাসে হামলা হয়েছে। এই হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছে কিউবা। হাভানা বলেছে, লাতিন আমেরিকার এই দেশটির বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার জন্য মার্কিন সরকার লোকজনকে উৎসাহী করে তুলেছে।
পবিত্র ঈদুল আজহা উদযাপনের মধ্যেই আফগানিস্তানের প্রেসিডেন্টের প্রাসাদের কাছে রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার কাবুলে প্রেসিডেন্টের প্রাসাদে ঈদের নামাজ চলার মুহূর্তেই পরপর তিনটি রকেট হামলা চালানো হয়েছে।
ইরাকের রাজধানী বাগদাদে একটি জনাকীর্ণ বাজারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অন্তত ৬০ জন।
পাকিস্তানের উত্তরাঞ্চলে এক বোমা হামলায় ১৩ ব্যক্তি নিহত হয়েছে, যার মধ্যে চীনের নাগরিক রয়েছে নয় জন।নিহতদের মধ্যে দু'জন পাকিস্তানী সৈন্যও রয়েছে।
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। বুধবার (০৭ জুলাই) ভোররাতে বিমানবন্দরটিতে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরবিল বিমানবন্দরে মার্কিন সেনাঘাঁটি অবস্থিত। এসব হামলার পরপরই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করে এর সব বাতি নিভিয়ে ফেলা হয়।তবে এসব হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর এখনও প্রকাশ করা হয়নি।
আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার (০৩ জুলাই) হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর দাবি, ইসরায়েলে আগুনের বেলুন হামলা চালিয়েছে হামাসের সদস্যরা। জবাবে বিমান হামলা চালানো হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গাজায় বিমান হামলা চালাল ইসরায়েলি দখলদার বাহিনী।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের ওপর প্রতিপক্ষ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আটজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালেক মেম্বার ও হেলাল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।