২

রোমানিয়ায় বাংলাদেশিসহ ৩২ অভিবাসী আটক

রোমানিয়ায় বাংলাদেশিসহ ৩২ অভিবাসী আটক

রোমানিয়ায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ৩২ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে পুলিশ। রোমানিয়া সীমান্ত পুলিশ ও ইমিগ্রেশনের তথ্য ও জনসংযোগ কার্যালয় এ তথ্য জানিয়েছে।

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৫

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৫

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে আরও ২৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বশেমুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 

আদিলুরের মুক্তি চেয়ে আন্তর্জাতিক ৭২ সংগঠনের বিবৃতি

আদিলুরের মুক্তি চেয়ে আন্তর্জাতিক ৭২ সংগঠনের বিবৃতি

মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে দণ্ডাদেশ বাতিল করে তাদের নিঃশর্ত মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ৭২টি মানবাধিকার সংগঠন।

পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে ডুবে মাহি আক্তার (৬) ও রুমা আক্তার (৭) নামের দুই শিশু মারা গেছে।

শ্রীলঙ্কাকে ২৫৩ রানের টার্গেট দিল পাকিস্তান

শ্রীলঙ্কাকে ২৫৩ রানের টার্গেট দিল পাকিস্তান

৪২ ওভারে  শ্রীলঙ্কাকে ২৫৩ রানের টার্গেট  দিয়েছে পাকিস্তান। বৃষ্টির কারণে এই ম্যাচে সময়মতো টস হয়নি। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের সুপার ফোরের লড়াইটি প্রায় দুই ঘণ্টার বেশি সময় পর শুরু হয়

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ২

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ২

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

সংসদে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৩ পাস

সংসদে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৩ পাস

প্রবাসে কর্মী পাঠানোর ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের আইনি কাঠামোর আওতায় আনতে এবং অভিবাসন সেক্টরে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৩’ পাস করা হয়েছে।

২০২৪ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৪ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৪ সালের রমজান ও ঈদুল ফিতর কবে থেকে উনুষ্ঠিত হবে, তার সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা।এ বছর অর্থাৎ ২০২৩ সালে- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ২৩ মার্চ। আর ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল ২১ এপ্রিল। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) শেখ বিল্লাল হোসেন।