মেরিল প্রথম আলো পুরস্কার ২০২২-এ তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হওয়ার দৌড়ে ছিলেন শরিফুল রাজ। যিনি চিত্রনায়িকা পরীমণির স্বামী। শুক্রবার (৮ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে উপস্থিত হয়ে পরীমণি আশা করেছিলেন সেই পুরস্কারটা হয়তো রাজই পাবেন।
২
এক সময়ের মোবাইল কোম্পানিতে চাকরি করলেও এখন পরিবারকে সময় দিয়ে হাতের তৈরি কেক বিক্রি করে প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করছেন দিনাজপুরের নারী উদ্যোক্তা জয়তুন নাহার জ্যোতি।
মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিপন মাতাব্বর (৪২) ও তার ছোট ভাই মো. বাদল মাতাব্বর (৩৮)।
দেশের মোবাইল অপারেটরগুলোর (কোম্পানি) কাছে সরকারের সাত হাজার ৮২২ কোটি তিন লাখ টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আগস্ট ২০২৩ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএমডিএ’র সদর দপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর বেগমগঞ্জে ১২০ টাকা নিয়ে বিরোধের জের ধরে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মোহাম্মদ সোহেল (৩০) উপজেলার চৌমুহনী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামের মফিজ উল্যাহ মিয়ার বাড়ির মৃত বাচ্চু মিয়ার ছেলে। সে পেশায় একজন দিনমজুর ছিল।
চুয়াডাঙ্গায় ডাকাতি মামলায় ১২ আসামিকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
টাঙ্গাইলে বিয়ের দুইদিনের মাথায় শ্বশুর বাড়ির পুকুরে গোসলে নেমে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১০সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলার ইউনিয়নের চার ৪ ওয়ার্ডের চাটারবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর ওই ইউনিয়নের আতেক্কার চালা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৌরবোজ্জ্বল উপস্থিতি দেশের আপামর জনগণকে অনন্য মর্যাদায় অভিষিক্ত ও গর্বিত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। ‘কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।