২

নাইজেরিয়ায় উদ্ধার অভিযানের সময় বিমান বিধ্বস্ত, ২৪ সৈন্য নিহত

নাইজেরিয়ায় উদ্ধার অভিযানের সময় বিমান বিধ্বস্ত, ২৪ সৈন্য নিহত

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ও নিহত সৈন্যদের সরিয়ে নেওয়ার অভিযানের সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২৪ জন সেনা সদস্য নিহত হয়েছেন। 

রাঙ্গামাটিতে ইউনিয়ন আ.লীগ ও সেচ্ছাসেবক লীগের সংঘর্ষ, আহত ১২

রাঙ্গামাটিতে ইউনিয়ন আ.লীগ ও সেচ্ছাসেবক লীগের সংঘর্ষ, আহত ১২

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন আওয়ামী লীগ ও সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের মারামারিতে উভয় দলের ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক ৬ জনকে খাগডাছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  বুধবার (১৬ আগস্ট) রাত ৮ টার দিকে খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে এই মারামারির ঘটনা ঘটে।

দীঘিনালায় আগুনে পুড়েছে ১২ দোকান

দীঘিনালায় আগুনে পুড়েছে ১২ দোকান

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়েছে ১২টি দোকান। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বোয়ালখালী বাজার-সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ডোমিনিকান রিপাবলিকে বিস্ফোরণে নিহত শিশুসহ ২৫

ডোমিনিকান রিপাবলিকে বিস্ফোরণে নিহত শিশুসহ ২৫

ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকের সান ক্রিস্টোবাল শহরে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ধ্বংস হয়েছে ভবনসহ হার্ডওয়্যারের দোকান, ভেটেরিনারি ক্লিনিক ও প্লাস্টিক কারখানা।

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হচ্ছে সাড়ে ৪২ হাজার

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হচ্ছে সাড়ে ৪২ হাজার

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকায় সাড়ে ৪২ হাজার ভোটকেন্দ্রের তালিকা দিয়েছে। ফলে ২ হাজার ২০০টির বেশি ভোটকেন্দ্র বাড়তে পারে। বুধবার ১৬ আগস্ট নির্বাচন কমিশনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩২

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩২

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মিয়ানমারে ভূমিধসে ২৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১৪

মিয়ানমারে ভূমিধসে ২৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১৪

মিয়ানমারের একটি জেডখনিতে ভূমিধসের ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।