চট্টগ্রামে হঠাৎ অস্থির হয়ে উঠছে পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজের দাম সীমান্তে বৃদ্ধির কারণের চট্টগ্রামের খাতুনগঞ্জেও দাম বেড়েছে।
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
- ইবির ‘অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক সেমিনার
- * * * *
২
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা।
নাটোরে গোসলের ভিডিও দিয়ে ব্লাকমেইল করে টানা দুই বছর এক নারীকে ধর্ষণের অভিযোগে উজ্জল মৃধা (৩২) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘দেশে ডিমের যে উৎপাদন আছে, বাজার ব্যবস্থা বিন্যাস করতে পারলে আমদানির প্রয়োজন হবে না। প্রতিটি ডিম ১২ টাকার বেশি হওয়া উচিত নয়। সাড়ে ১০ টাকা উৎপাদন খরচ হলে ১২ টাকায় বিক্রি হলে উৎপাদকরা লাভ করতে পারবেন। ডিম ১২ টাকার বেশি বিক্রি করলেই ব্যবস্থা নেয়া হবে’।
কুমিল্লার বুড়িচংয়ে স্কুলছাত্র রমজান আলী (৮) হত্যায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকা থেকে ২৫ জনের একটি আটকে পড়া পর্যটক দলকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এদের মধ্যে মোহাম্মদ রাফি নামের এক পর্যটক ঝর্ণায় পড়ে মারা গেছেন।
একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বহরে দেখা মিলত মনোবিদের। এখন যদিও স্থায়ী কোনো মনোবিদ নেই, তবে সময়ের প্রয়োজনে কখনো কখনো ছোট ছোট কোর্স হয়ে থাকে দক্ষ কোনো মনোবিদের তত্ত্বাবধানে। তবে আবারো স্থায়ী মনোবিদ নিয়োগ দিলো বিসিবি।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত যানবাহন চলাচলের জন্য আগামী ২ সেপ্টেম্বর খুলে দেয়া হবে। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইদিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সুধী সমাবেশের আয়োজন করবে।
আগামী ২৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এই সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’(মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।
আন্তর্জাতিক বিষয়াদি বিশ্লেষণের প্লাটফর্ম মডার্ন ডিপ্লোমেসি শুক্রবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে বলেছে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার মতো প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোর গ্রুপ ব্রিকসের আসন্ন শীর্ষ সম্মেলন বিশ্ব ভূ-রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।