২

বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১২

বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১২

খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত হয়েছেন।শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২০০ কিমি বেগে আঘাত হানবে মোখা!

২০০ কিমি বেগে আঘাত হানবে মোখা!

ঘূর্ণিঝড় মোখা ২০০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ঝড়টির বেশির ভাগ অংশ কক্সবাজার ও চট্টগ্রামের ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া জলবায়ুবিষয়ক বাংলাদেশী গবেষক মোস্তফা কামাল পলাশ মোখা সম্পর্কে এই পূর্বাভাস দিয়েছেন।

ইমরান খানকে ২ সপ্তাহের জামিন দিলো ইসলামাবাদ হাইকোর্ট

ইমরান খানকে ২ সপ্তাহের জামিন দিলো ইসলামাবাদ হাইকোর্ট

আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

সুদান থেকে দেশে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি

সুদান থেকে দেশে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি

সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ২৩৯ জন বাংলাদেশি প্রবাসী। শুক্রবার (১২ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টা নাগাদ তারা দেশে ফেরেন।

টেকনাফে র‌্যাবের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে র‌্যাবের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফ থানাধীন মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

২০২৪ অর্থবছরের জন্য ২.৬৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন করেছে এনইসি

২০২৪ অর্থবছরের জন্য ২.৬৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন করেছে এনইসি

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আগামী অর্থবছরের (২০২৪ অর্থবছর) জন্য দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে। এতে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৭৫ হাজার ৯৪৫ কোটি টাকা (বরাদ্দের ২৮ দশমিক ৮৮ ভাগ) বরাদ্দ দিয়েছে।

বরগুনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরগুনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরগুনার আমতলী উপজেলায় বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক কৃষক ও নারী নিহত হয়েছে। সকাল ১০টায় আমতলী-তালতলী সড়কের তারিকাটা স্কুল সলগ্ন এলাকায় ট্রলি নিয়ে উল্টে পড়ে ট্রলির চালক সুলতান মুন্সি (৫০) নামের কৃষক মারা গেছেন। তার বাড়ি তালতলী উপজেলার ঝাড়াখালি গ্রামে।

গভীর নিম্নচাপ রূপ নিয়েছে মোখায়, ২ নম্বর হুঁশিয়ারি সঙ্কেত

গভীর নিম্নচাপ রূপ নিয়েছে মোখায়, ২ নম্বর হুঁশিয়ারি সঙ্কেত

বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিয়েছে। এজন্য সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা মিয়ানমারে

২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা মিয়ানমারে

আজও বিশ্বের সবচেয়ে উত্তপ্ত শহরের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে মিয়ানমারের চাউক। তাপমাত্রা বিষয়ক ওয়েবসাইট এলডোরাডো ওয়েদার ডটকমের তথ্যমতে, বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাউকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।