২

খেরসনে রুশ হামলায় নিহত ২১

খেরসনে রুশ হামলায় নিহত ২১

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বুধবার ইউক্রেনের দক্ষিণ খেরসনে রাশিয়ার হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। পরে স্থানীয় কর্তৃপক্ষ ওই শহরটিতে কারফিউ ঘোষণা করেছে।

রুয়ান্ডায় ভারি বর্ষণে বন্যায় নিহত ১২৯

রুয়ান্ডায় ভারি বর্ষণে বন্যায় নিহত ১২৯

মুষলধারে বৃষ্টির কারণে পশ্চিম ও উত্তর রুয়ান্ডায় বন্যার সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ১২৯ জন নিহত হয়েছেন। রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সি বুধবার জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

ঢাকার তাপমাত্রা কমাতে ২ লাখ গাছ লাগাবে উত্তর সিটি

ঢাকার তাপমাত্রা কমাতে ২ লাখ গাছ লাগাবে উত্তর সিটি

ঢাকা শহরের তাপমাত্রা কমাতে ২ বছরে ২ লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, আমি কাউন্সিলরসহ সকল কমিউনিটির সহযোগিতায় গাছগুলো লাগাতে চাই। গাছগুলো বেড়ে উঠার ক্ষেত্রে আমি নগরবাসীর সাহায্য চাই, মহল্লার সাহায্য চাই, স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ইমামসহ সবার সাহায্য চাই। 

দিনাজপুরে ট্রাকচাপায় ২ জনের মৃত্যু

দিনাজপুরে ট্রাকচাপায় ২ জনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছে। বুধবার সকালে পার্বতীপুর উপজেলার ফুলবাড়ী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৌদিতে অবতরণের ৭২ ঘণ্টার মধ্যে দেশে ফিরবেন সুদানে আটকা পড়া বাংলাদেশীরা

সৌদিতে অবতরণের ৭২ ঘণ্টার মধ্যে দেশে ফিরবেন সুদানে আটকা পড়া বাংলাদেশীরা

সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশীদের সৌদি আরবের বেঁধে দেয়া ৭২ ঘণ্টার মধ্যেই দেশে ফেরত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি কর্তৃপক্ষকে প্রাথমিক নিশ্চয়তা প্রদান করেন।

ছাত্রলীগ নেতা সবুজ হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার

ছাত্রলীগ নেতা সবুজ হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সুমন সবুজকে ঘরের জানালা দিয়ে গুলি করে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বাংলাদেশকে ২.২৫ বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ২.২৫ বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে দুই দশমিক ২৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেয়ার লক্ষ্যে পাঁচটি প্রকল্প বাস্তবায়নে চুক্তি সই করেছে বাংলাদেশ ও বিশ্বব্যাংক। সোমবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাসের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

ইউক্রেনে ৫ মাসে ২০ হাজার রুশ যোদ্ধা নিহত হয়েছে

ইউক্রেনে ৫ মাসে ২০ হাজার রুশ যোদ্ধা নিহত হয়েছে

গত পাঁচ মাসে ইউক্রেনে ২০ হাজারের বেশি রুশ যোদ্ধা নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। এছাড়া আরো ৮০ হাজার আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এ কথা বলেছেন বলে সদ্য প্রকাশিত গোপন এক গোয়েন্দা নথিতে বলা হয়েছে।

গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। তারা হলেন মো. তরিকুল শেখ (২২) ও মো. জোয়ান শরীফ (১৯)।