ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
২
নেত্রকোনা সদর উপজেলায় মাছবাহী একটি পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করা হয়েছে।
আজ সোমবার (২৩ এপ্রিল) থেকে আগামী বুধবার (২৬ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। গ্যাস সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সংযোগ বন্ধ থাকবে বলে জানা গেছে। গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি।
ভারতের ভোক্তাবিষয়ক উপমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে বলেছেন যে ২০২৪ সালে সমস্ত 'ফিরাঙ্গিকে' বাংলাদেশে পাঠিয়ে দেবে বিজেপি। বিহারের রাজধানী পাটনায় রোববার এক অনুষ্ঠানে এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, '২০২৪ সালে বিহারের ৪০টি আসনে এই ফিরঙ্গি শাসনকে প্রকাশ্যে নিয়ে আসব।
দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল (সোমবার) দায়িত্ব গ্রহণ করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষ্যে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষণ করেছে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ।
নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে প্রায় ২০টি টিনের বাড়ি পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী।
দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি. বেগে বৃষ্টি বা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
চলতি উৎপাদন মৌসুমে বৈরী আবহাওয়ার সাথে পাল্লা দিয়ে লবণ উৎপাদনে নতুন রেকর্ড গড়ে তুলছেন উপকূলের চাষিরা। মাত্র ১২ দিনের (৯ এপ্রিল থেকে ২০ এপ্রিল বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্ব পর্যন্ত) ব্যবধানে চার লাখ আট হাজার ৩২৬ মেট্রিক টন অপরিশোধিত (ক্রুড) লবণ উৎপাদনের হয়েছে বলে নিশ্চিত করলেন বিসিকের লবণ প্রকল্পের জিএম জাফর ইকবাল ভূঁইয়া।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমির দখল নিয়ে দু’পক্ষের কয়েক দফা সংঘর্ষে মো. জামাল মিয়া (৪৫) নামে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বগুড়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।