ভেনেজুয়েলার ওপর তেল নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই সিদ্ধান্ত জানিয়েছে।
ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কক্সবাজারে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর কোরিয়ার লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়া বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ রোববার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাজধানী ইসলামাবাদ অভিমুখে ডাকা লংমার্চ বাতিল করেছেন। বিশৃঙ্খলার আশঙ্কায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। সেইসাথে আগাম নির্বাচনের দাবি জোরদার করার লক্ষ্যে প্রাদেশিক পরিষদগুলো থেকে তার দল পদত্যাগ করবে বলেও ঘোষণা করেছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকার পল্টন এলাকায় বিএনপিকে সমাবেশ করার আনুষ্ঠানিক অনুমতি এখনো দেয়া হয়নি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচনের আগে কোনো সংলাপ হবে না বলে ইঙ্গিত দিয়ে বলেছেন, যেকোনো দল চাইলেই নির্বাচনে অংশ নিতে পারে।
উগান্ডা ইবোলা রোগ বিস্তার রোধে শুক্রবার দেশব্যাপী স্কুল বন্ধ করে দিয়েছে। তবে দেশের স্বাস্থ্যমন্ত্রী এএফপিকে জোর দিয়ে বলেছেন যে নতুন করে ওই রোগে সংক্রমণের সংখ্যা হ্রাস পেয়েছে।
চীন একক আরো একটি দিনে রেকর্ড সংখ্যক কোভিড-১৯ সংক্রমণের খবর দিয়েছে। শুক্রবার থেকে দেশজুড়ে শহরগুলো প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের ব্যবস্থা নিচ্ছে এবং তা প্রয়োগ করছে।