কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আর তাই এই জয়কে স্মরণীয় করে রাখতে বুধবার (২৩ নভেম্বর) সারা দেশে ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শিব নাথ রায়।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি বলে টেক ব্যাক বাংলাদেশ। তারা বাংলাদেশেকে পেছনে নিয়ে যেতে চাচ্ছে। আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে।
ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপে সোমবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮তে উঠেছে, তবে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা এজেন্সি তাদের সবশেষ ঘোষণায় বলেছে, এখনো আরো ১৫১ জন নিখোঁজ রয়েছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক বিরল কাণ্ড দেখলো ক্রিকেট বিশ্ব। ডিএলএস পদ্ধতিতে টাই হয়েছে ভারত-নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচ। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো এমন কীর্তির সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। এর আগে এমন ঘটনা একবারই ঘটেছে। প্রথম এমন হয়েছিল জিব্রাল্টার ও মাল্টার ম্যাচে।
বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের (২০২২-২৩) জুলাই-অক্টোবর মেয়াদে ৯৭ হাজার ৩০৬ দশমিক ৮৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৯০ হাজার ৯০১ দশমিক ৯৯ কোটি টাকা আদায় করেছে।
রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৫ জন উপ-ব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) বদলি করা হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
নভেম্বরে শীতের শুরু। শীত এলেই ত্বকে টান ধরতে শুরু করে। ত্বক খসখসে হতে শুরু করে। রুক্ষ, খসখসে ত্বক শীতের জানান দেয়।
কক্সবাজারের টেকনাফে ২৮ হাজার পিস ইয়াবাসহ ওমর হারুন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।