টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোঃ হাসান ইমাম খানের সংসদ সদস্যপদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্য গোপন করার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ মোখলেছুর রহমান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।
- নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত
- * * * *
- আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- * * * *
- সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- * * * *
- পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
- * * * *
- কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার
- * * * *
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত সাত দিনে করোনায় স্বল্প মৃত্যুতে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ। প্রথম স্থানে আছে চীন এরপর জাপান।
বিরোধীদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেয়ার অনুমতি চেয়ে তাঁর পরিবার আবারও সরকারের কাছে চিঠি দিয়েছে।
সুদানে গণতন্ত্রপন্থিদের আন্দোলন ক্রমশ বাড়ছে। তারই মধ্যে আল জাজিরার ব্যুরো চিফকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্যই তাকে গ্রেফতার এমনটাই দাবি করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তার সরকার প্রদত্ত সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে একদিন বাংলাদেশেরও কোন উদ্যোক্তা বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর চালু করা ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’ পুরস্কার পাবে।’
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে দৃষ্টি রাখবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আজ সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্কের উৎকর্ষতা সাধনে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে আয়োজিত ’৪র্থ যৌথ সাইক্লিং অভিযান ২০২১’ এর ’ফ্লাগ অফ’ অনুষ্ঠানের মাধ্যমে যৌথ সাইক্লিং অভিযানের উদ্বোধন করা হয়।
যুক্তরাজ্যের লিভারপুলের ওমেন্স হাসপাতালের বাইরে গাড়ি বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দেশটির সন্ত্রাসবাদ আইনে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।ট্যাক্সিটি রবিবার স্থানীয় সময় বেলা ১১টার ঠিক আগে একজন যাত্রী তুলে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময়েই বিস্ফোরিত হয়।
চট্টগ্রম পোর্ট অথরিটি অধ্যাদেশ ১৯৭৬ রহিত করে সময়োপযোগী বিধান সংযোজন করে নতুন আইন প্রনয়নের জন্য আজ সংসদে চট্টগ্রাম বন্দয় কর্তৃপক্ষ বিল-২০২১ উত্থাপন করা হয়েছে।নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন।
কুষ্টিয়ার কুমারখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন মামলার তিনজন সাক্ষী বাদ দিয়ে বাদীর সাড়ে তিন বছরের শিশুকে সাক্ষী করে যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার 'খ' সার্কেল অফিসে তলবের প্রতিবাদে শিশুর মা সাবরিনা কবির সেতু সংবাদ সম্মেলন করেছেন।