‍

টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।দুই দলের কেউ এখন পর্যন্ত একবারও এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১০-এ ফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড এবারই প্রথম ফাইনালে উঠেছে। 

কুবিতে বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কুবিতে বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৫-২০১৬ সেশনের শিক্ষার্থী রাসেল কে সভাপতি এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-২০১৭ সেশনের শিক্ষার্থী মুশফিকুর রহমান তানিমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। 

সৌদি নাগরিকত্ব পেলেন কাবার চিফ ক্যালিওগ্রাফার বাংলাদেশী শায়খ মুখতার

সৌদি নাগরিকত্ব পেলেন কাবার চিফ ক্যালিওগ্রাফার বাংলাদেশী শায়খ মুখতার

বিগত বিশ বছর ধরে কাবার কালো গিলাফে সোনালী হরফে চিত্তাকর্ষক ক্যালিওগ্রাফি অঙ্কন করে আসছেন বাংলাদেশী বংশোদ্ভূত শায়খ মুখতার আলম শিকদার।

আইএফআইসি ব্যাংকের দেয়াল ভেঙে লুটের চেষ্টা

আইএফআইসি ব্যাংকের দেয়াল ভেঙে লুটের চেষ্টা

ঢাকায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স-আইএফআইসি ব্যাংকের বাড্ডা শাখায় দেয়াল ভেঙে লুটপাটের চেষ্টা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

সংসদ অধিবেশন শুরু

সংসদ অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের পঞ্চর্দশ অধিবেশন বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।এর আগে পঞ্চদশ অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে স্পিকার।

ইন্দো-বাংলাদেশ যৌথ  সাইকেলিং অভিযানে অংশ নিতে ভারতের ১৯ সেনা সদস্য বাংলাদেশে

ইন্দো-বাংলাদেশ যৌথ সাইকেলিং অভিযানে অংশ নিতে ভারতের ১৯ সেনা সদস্য বাংলাদেশে

যশোর প্রতিনিধি:ভারত-বাংলাদেশের মধ্যে সৌহাদ্যপূর্ন সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ইন্দো-বাংলাদেশ যৌথ  সাইকেলিং অভিযানে অংশগ্রহণের জন্য ভারত থেকে ১৯ সদস্যের সেনাবাহিনীর একটি সাইকেল র‌্যালি পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছে

রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়ালো

রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়ালো

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ হাজার ২৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৯০ লাখ ৩১ হাজার ৮৫১ জনে দাঁড়ালো। শনিবার সরকারি পর্যবেক্ষণ কেন্দ্র এ তথ্য জানায়

প্রশ্নফাঁসের গুজব রটালে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের গুজব রটালে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি চক্র গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর আছি। কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ১০

পাবনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ১০

পাবনার মালিগাছায় ট্রাক ও সিএনজির মধ্যে সংঘর্ষে ১ শিশুসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার দুপুরে পাবনা-রাজশাহী মহাসড়কের মালিগাছা মণ্ডলের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় লেখক উইলবার স্মিথ আর নেই

জনপ্রিয় লেখক উইলবার স্মিথ আর নেই

আন্তর্জাতিক সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক উইলবার স্মিথ আর নেই। ৮৮ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তার বাড়িতে শনিবার বিকালে তিনি মারা যান। তার প্রকাশক এই খবর নিশ্চিত করেছেন।